বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১১:৩৯ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিনিধি :

যশোরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যলয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন ঘোষণা করেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। সংক্ষিপ্ত র‌্যালি শেষে জেলা প্রশাসকের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান। স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহিদ পারভেজ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, মানবজমিন পত্রিকার যশোর প্রতিনিধি নূর ইসলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান বলেন, চার স্তরে স্থানীয় সরকার ব্যবস্থা রয়েছে। স্থানীয় সরকার বিধি ব্যবস্থায় যে পরিবর্তন তা দুঃখজনক। এখনকার সময়ে ইউনিয়ন পরিষদে দলীয় প্রতীক ও ভোট কেটে চেয়ারমান মেম্বর নির্বাচিত হয়। সহজ সরল জন জীবন উন্নয়ন খুব প্রত্যাশা করে। তবে, আমাদের জীবন ও জন জীবনে এত পরিবর্তন প্রত্যাশা যোগ্য না।ভোট কেটে জন প্রতিনিধি নির্কাচিত এটা অসহনীয়। উন্নত দেশ গুলোর স্থানীয় সরকার ব্যবস্থা উন্নত। মানুষ জাল ভোট বাদে, টাকা বাদে যাকে ইচ্ছা তাকে ভোট দেবে। স্থানীয় সরকার ব্যবস্থায় পরিবর্তন আনা জরুরি। বাংলাদেশের স্থানীয় সরকার বিধি ব্যবস্থায় বেশ কিছু ক্ষত সৃস্টি হয়েছে। এটা থেকে বেরিয়ে আসাটা এখন জরুরি। আমাদের আগামী প্রজন্ম যেন ভালো বাংলাদেশ পাই। চোর, চাটার মুক্ত বাংলাদেশ; যেখানে রাতে দরজা খুলে শান্তিতে নিঃভয়ে সব নাগরিকরা ঘুমাতে পারবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈশ্বরদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শেরপুরে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬’তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত 

শেরপুরে ছুরিকাঘাতে গৃহকর্ত্রী নার্গিস বেগম হত্যার মূলরহস্য উদঘাটন; গ্রেফতার ১ 

জামালপুরে রিভারভিউ রেস্টুরেন্টের শুভ উদ্বোধন

জগন্নাথপুরে সুনামগঞ্জ ৩ আসনের এমপি প্রার্থী শাহীনুর পাশার মতবিনিময় 

রাণীনগরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

ঝিকরগাছার পল্লীতে বৌমার হাতে শাশুড়ী নির্যাতিত : থানায় অভিযোগ 

সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সুযোগ সুবিধা প্রদান করে দক্ষ ও মেধাবী করে গড়ে তুলতে জেলা প্রশাসন বদ্ধ পরিকর –ডিসি নারায়ণগঞ্জ 

যুক্তরাষ্ট্রকে খনিজ চুক্তির প্রস্তাব পুতিনের  

ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিল মনোনীত