বাংলাদেশ সকাল
বুধবার , ৩০ অক্টোবর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে যুবলীগ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে গণধ’র্ষ’ণ মামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৩০, ২০২৪ ৯:২৪ অপরাহ্ণ

 

রিফাত আরেফিন : যশোরে ওষুধ ব্যবসায়ীকে গণধর্ষণের অভিযোগে যুবলীগ নেতা ঘোপের সোহাগসহ ৪ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক। এরআগে গত ২১ অক্টোবর ভুক্তভোগী নারী আদালতে মামলা করেন।

সেই মামলায় আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) গোলাম কবীর মামলাটি এজাহার হিসেবে গ্রহণের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। সোহাগ যশোর শহরের ঘোপ ধানপট্টির জলিল মিয়ার ছেলে।

অন্য আসামিরা হলেন-রাজবাড়ির পাংশা উপজেলার মেঘনা খামারপাড়া গ্রামের মুন্নাফ সরদারের ছেলে ও যশোর শহরের খড়কির ইউনুস আলী, মাগুরার শালিখা উপজেলার সীমাখালী গ্রামের আব্দুল আজিজের ছেলে আরিফ হোসেন এবং যশোর শহরের দড়াটানার নিউ ভৈরব হোটেল এন্ড রেস্টুরেন্টের মেসিয়ার নুর ইসলাম।

মামলা সূত্রে যানা যায়, দীর্ঘদিন ধরে বাদী যশোর শহরের একটি দোকান ভাড়া নিয়ে ওষুধের ব্যবসা করছিলেন। চলতি বছরের ১ জুন রাত ৮টার দিকে সকল আসামি বাদীর দোকানে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। রাজি না হলে খুন জখম করাসহ নানা ধরনের হুমকি দিয়ে চলে যান আসামিরা।

৫ জুন গভীর রাত সাড়ে ১২টার দিকে সকল আসামি বাদীর ভাড়া বাসার দরজায় নক করেন। দরজা খোলার সাথেই সকল আসামি ঘরের মধ্যে গিয়ে বাদীর স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে পালাক্রমে ধর্ষণ করেন। এই বিষয়টি কাউকে জানানো হলে বা মামলা করা হলে বাদী ও তার স্বামীকে খুন করার হুমকী দিয়ে চলে যান আসামিরা। সকল আসামি আওয়ামী ঘরানার হওয়ায় ওই সময় কোন মামলা করতে সাহস পায়নি বাদী ও তার পরিবারের।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যুব আন্দোলনের ইফতার বিতরণ 

কমিটি গঠনের ১ দিনের মধ্যে তিন এনসিপি নেতার পদত্যাগ

রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানির প্রোপাগান্ডা; কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন

তিস্তা মহাপরিকল্পনার দাবিতে বালুর চরে হাজারো মানুষের রাত্রি যাপন

কাশিয়ানীতে ভুয়া কাবিনে স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা, কারাগারে নারী

মে দিবস উপলক্ষ্যে আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির আলোচনা সভা অনুষ্ঠিত

যশোরে নিজ বাড়ির সামনে যুবককে গুলি করে হত্যা 

বরগুনা ও আমতলীতে লঞ্চ-বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান

দেবহাটায় দূর্নীতি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক অনুষ্ঠান 

ভিডাব্লিউবি কর্মসূচির উপকারভোগীদের মাঝে চাল বিতরণের উদ্বোধন