বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২ জুলাই ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোর জেলা আ.লীগ সভাপতির পাল্টা সংবাদ সম্মেলনে ৪৫ লাখ টাকার পুরষ্কার ঘোষণা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২, ২০২৪ ৪:২৮ অপরাহ্ণ

 

রিফাত আরেফিন (ব্যুরো প্রধান, যশোর) : যশোরের হামিদপুর পশ্চিমপাড়ায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা একেবারেই সাজানো বলে দাবি করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। আসাদুজ্জামান গং নিজেরাই এস্কেভেটর এনে বাড়ি ভাঙচুর করে নানা কল্পকাহিনী সাজিয়ে তাকে ও তার ছেলে পিয়াসের নাম জড়িয়ে মিথ্যাচার করছে। তিনি ওইদিন ঘটনাস্থলে থাকা দুরের কথা, শহরের চৌরাস্তা এলাকা পার হয়েছেন এমন প্রমাণ যদি কোনো সাংবাদিক দিতে পারেন তাকে ২০ লাখ পুরস্কার দেবেন। একইসাথে তার ছেলে সামির ইসলাম পিয়াস ওইদিন ঘটনাস্থল এলাকায় ছিলেন এমন প্রমাণ করতে পারলে আরো ১৫ লাখ টাকা পুরস্কার দেবেন বলে ঘোষণা দেন শহিদুল ইসলাম মিলন। এছাড়া আসাদুজ্জামান ঘটনাস্থলের জমি ও বাড়ির এক শতকেরও যদি কাগজপত্র দেখাতে পারেন, সেখানেও ১০ লাখ টাকা পুরস্কার দেয়া হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি মঙ্গলবার (২ জুলাই) দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ পুরস্কার ঘোষণা করেছেন। এসময় জেলা আওয়ামী লীগের নেতা সাবেক এমপি এ্যাড মনিরুল ইসলাম, এএসএম হুমায়ূন কবীর কবু, অধ্যক্ষ হারুণ অর রশিদ, ফিরোজ খান ও বিরোধীয় সম্পত্তির প্রকৃত মালিক দাবিদার নুর মোহাম্মদ, নূরুল ইসলাম মাস্টারসহ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম বলেন, কার্যত তিনি ওই জমির কোনো পার্ট নন। তার আত্মীয় নূরুল ইসলাম ও নুর মোহাম্মদ ওই জমির প্রকৃত মালিক এবং তারা ট্যাক্স দিয়ে চলেছেন। আর আসাদুজ্জামান ভূমিদস্যু। বয়বৃদ্ধ নূরুল ইসলাম মাস্টার ও নুর মোহাম্মদের পরিবারের লোকজনকে হেনস্তা করে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন জবরদখল করে আছে। ঘটনার ব্যাপারে তার ও তার ছেলের নাম জড়িয়ে বিভিন্ন মিডিয়ায় এমনকি থানা পর্যন্ত অভিযোগ করা হয়েছে। মিথ্যাচারের একটি শেষ থাকে। আসাদুজ্জামান পরিবারের সদস্যরা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এটা ভুয়া। মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য কিংবা সন্তান জুড়ে দিয়ে চরম মিথ্যাচার করা হচ্ছে। এ নিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে। সম্প্রতি যশোরের অনেক মুক্তিযোদ্ধা ওই সম্পত্তি থেকে আসাদুজ্জামান গংকে উচ্ছেদ করে নূরুল ইসলাম ও নুর মোহাম্মদকে দখল বুঝিয়ে দেয়ার ব্যাপারে বিবৃতিও দিয়েছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বদলগাছীতে মোটরসাইকেলে রোড এক্সিডেন্টে এক ব্যক্তির মৃত্যু

নলডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা 

স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নৌকার বিজয় করতে হবেঃ এমপি এনামুল হক

ডুমুরিয়ার চুকনগরে জামায়াতের যুব বিভাগের মিছিল সমাবেশ অনুষ্ঠিত 

নেত্রকোনায় মগড়া নদীকে জলকান্দি জল মহাল নাম দিয়ে ভোগ দখলের প্রতিবাদে মানববন্ধন

স্কুল মাঠে জলাবদ্ধতা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ডাসারে শাওন হত্যা মামলার এক নম্বর আসামী গ্রেফতার

ঈদগাঁওতে মসজিদে মসজিদে ঈদুল ফিতরের নামাজ : খুশির আমেজ মুসল্লীদের 

জয়পুরহাটে কর আইনজীবী সমিতি সভাপতি এম এ ওহাব খান সাধারণ সম্পাদক দিলীপ কুমার মহন্ত

ভারী বর্ষণের ফলে যান চলাচল বন্ধ, সাজেকে আটকা পর্যটকরা