মোঃ তরিকুল ইসলাম সুজন, ভ্রাম্যমান প্রতিনিধি : পূর্ব ঘোষণা অনুযায়ী যশোর শংকরপুর কেন্দ্রীয় বাসটার্মিনালকে মাদকমুক্ত করতে আজ মঙ্গলবার ১৯ শে মার্চ অভিযান পরিচালনা করে স্থানীয় সচেতন এলাকাবাসী।
জানা যায়, যশোর শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন সাত নং ওয়ার্ড কাউন্সিল শাহেদ হোসেন নয়ন এর পিতা জনাব ফারুক হোসেন এর নেত্রীত্বে অভিযান পরিচালনা করার সময় টার্মিনাল মসজিদের পাশে একটি পরিত্যক্ত ঘরের মধ্যে মাদক সেবন করছিল।
এ সময় মাদক করবারিরা বুঝতে পেরে মাদক ব্যাবসায়ি প্রায় ৪০ পোটলা গাঁজা ও ইয়াবা খাওয়ার সরঞ্জাম ফেলে পালিয়ে যায়। তখন স্থানীয় সচেতন মহল মাদক গুলো চাঁচড়া পুলিশ ফাঁড়ির এস আই মালেকের হাতে সোপর্দ করেন।
জনাব ফারুক হোসেন জানান, রমজান মাস উপলক্ষে মাদকের বিরুদ্ধে প্রতিদিন চলবে অভিযান ও টার্মিনাল কে মাদক মুক্ত করতে তারা অভিযান অব্যহত রাখবে।
অভিযানে পরিচালনা করেন জনাব ফারুক হোসেন টার্মিনাল মসজিদ কমিটির সাধারণ সম্পাদক, মোঃ শেখ কালাম ও জয়েন্ট সেক্রেটারি, মোঃ সুজন টার্মিনাল কমিটির আহব্বায়ক ও মিনিবাস বাস মালিক সমিতির সহ সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, টার্মিনাল দোকান মালিক সমিতির সভাপতি মোঃ আঃ আলিম, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর কবির, ড্রাইভার রাছেল, সোহেল, রবি, পারভেজ, চান, কুট্টি, রনি, মিলন, রিপন, হালিম, রেজওয়ান, জয়, দিপু, কালু, ষ্টাটার রবিউল, খবির, নাইট গার্ডের প্রধান আঃ খালেক সহ আরো অনেকে।




















