ডেস্ক নিউজ: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর মাদকবিরোধী অভিযানে চৌগাছা থেকে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে। আটককৃতদের নিয়মিত মামলা দায়ের ও মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। জানা যায়, ২৯মে, বৃহস্পতিবার, যশোর জেলার চৌগাছা থানাধীন বর্ণি মাঝের পাড়া ও পুড়াপাড়া খালপাড়া এলাকা থেকে গাঁজা- ১ কেজি ১০০ গ্রাম গাঁজা ও নগদ- ৩২,০০০ সহ মোঃ মিজানুর রহমান (৩৪), পিতাঃ মোঃ শহিদুল ইসলাম, সাং-বর্ণি মাঝেরপাড়া, থানাঃ চৌগাছা, জেলাঃ যশোর। মোঃ মিন্টু সরদার (৫৫), পিতাঃ মৃত মনু মিয়া, সাং- পুড়াপাড়া খালপাড়া, থানাঃ চৌগাছা, জেলাঃ যশোর। মোঃ মন্টু মিয়া (৪০), পিতাঃ মোঃ আখের আলী, সাং- পুড়াপাড়া খালপাড়া, থানাঃ চৌগাছা, জেলাঃ যশোর কে গ্রেপ্তার করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের এর উপ-পরিচালক মোঃ আসলাম হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উপ-পরিদর্শক এস এম শাহীন পারভেজ বাদী হয়ে আসামী মোঃ মিজানুর রহমান (৩৪) এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর চৌগাছা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) চৌগাছা জনাব ফারজানা ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্টের মাধ্যমে আসামী মোঃ মিন্টু সরকার (৫৫) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- টাকা অর্থদণ্ড এবং আসামী মোঃ মন্টু মিয়া (৪০) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- টাকা অর্থদণ্ড আরোপ করে কারাগারে প্রেরণ করেন।




















