মোঃ তরিকুল ইসলাম সুজন, ভ্র্যাম্যমান প্রতিনিধি যশোর :
যশোর সদরে ১৫ বছরের শিশুকে হত্যা করে পুকুরে লাশ গুম করা হয়েছিলো মর্মে অনুমান করা হচ্ছে। ২৮ এপ্রিল, সোমবার দুপুর দেড়টার সময় যশোর কোতোয়ালী থানাধীন ১১ নং রামনগর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের ভাটপাড়া গ্রামে তানভীর হাসান নিশান (১৫) এর লাশ পুকুর থেকে উদ্ধার হয়েছে।
সে যশোর কোতোয়ালী থানাধীন ১১ নং রামনগর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের ভাটপাড়া গ্রামের খাইরুল বাশারের পুত্র এবং ভাটপাড়া দাখিল মাদ্রাসা নবম শ্রেণীর ছাত্র ছিলো বলে জানা গেছে।
পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার আনুমানিক দুপুর দেড়টার দিকে তানভীর হাসান নিশার লাশ তাদের বাড়ির থেকে ২০০ গজ দূরে নিজেদের পুকুরের ভিতর ভিকটিমের লুঙ্গি দিয়ে প্যাচানো গলায় একটি ছোট পিলার দিয়ে বাঁধা ছিল। এ সময় জনৈক কালাম (৪০) পিতা -আবুল কাশেম পুকুরে গোসল করতে আসে এবং পুকুরে বাঁশ ভিজানোর তানভীর হাসান নিশার লাশ তার পায়ে বাধে। এ সময় তিনি ভীতসম্ভ্রস্ত হয়ে দ্রুত বাড়িতে গিয়ে লোকজনকে বললে তানভীরের মা রূপালী বেগম দ্রুত এসে বাঁশের নিচে থেকে লাশ বের করে।
পরে স্থানীয় লোকজন পুলিশ কে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
ভিকটিম এর মা পুলিশকে জানান, কে বা কারা তার সন্তানকে হত্যা করেছে সে বিষয়ে তিনি নিশ্চিত করে বলতে পারছে না তবে পুলিশ ঘটনার সাথে জড়িতদের কে গ্রেফতার চেষ্টা করছে, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




















