বাংলাদেশ সকাল
সোমবার , ৯ জানুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৯, ২০২৩ ৮:৫৭ অপরাহ্ণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি॥ নওগাঁর রাণীনগরে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহি পিঠাকে সবার সামনে নতুন করে তুলে ধরতে সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই উৎসব অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন,সহকারী কমিশনার(ভূমি) হাফিজুর রজমান, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন জয়,রাণীনগর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখার খন্দকার, প্রাণি সম্পদ দপ্তর কর্মকর্তা কামরুননাহার আকতার মুন্নি, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামসহ উপজেলা দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উৎসবকে প্রানবন্ত করতে ষ্টল বসিয়ে রাণীনগর শের-এ বাংলা ডিগ্রী মহাবিদ্যালয়,মহিলা অনার্স কলেজ, সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং উপজেলার বিভিন্ন কার্যালয় অংশগ্রহন করে। স্টলে জামায় পিঠা, নারিকেলি পিঠা, পুলি পিঠা, কুশলি পিঠা, পাকান পিঠা, নকসি জিলাপি পিঠা, গোলাপ পিঠা, সঙ্খ পিঠাসহ নানান ধরনের বিলুপ্ত প্রায় পিঠা তৈরি করে প্রদর্শণ করা হয়। এছাড়া সন্ধায় পরিষদ চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করেছেন সংশ্লিষ্ঠরা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

১৬ বছর পর কাশিয়ানী উপজেলা জামায়াতের মিছিল ও শুভেচ্ছা বিনিময়

সুনামগঞ্জে গণঅধিকার পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা

রাণীশংকৈলে প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা 

জনগণের দুর্ভোগ নিরসনে যশোরের রাজারহাটে বেইলি ব্রীজ উদ্বোধন

রাণীনগরে গোলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শার্শায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল 

ভূরুঙ্গামারীতে ৩ কেজি গাজা সহ দম্পতি আটক 

মাদারীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন”মীর মামুন অর রশিদ

নরসিংদীতে লুট হওয়া অস্ত্র উদ্ধার করল সেনাবাহিনী

পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাকন, সম্পাদক জসিম