বাংলাদেশ সকাল
রবিবার , ১ অক্টোবর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে অটোরিক্সার ধাক্কায় নিহত ১, আহত ৪

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১, ২০২৩ ৩:৫৭ অপরাহ্ণ

মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শনিবার (৩০ সেপ্টেম্বর) একটি অটোচার্জার রিক্সা গাছের সাথে ধাক্কা লেগে অনুশ্রী (৪) নামে এক শিশু মারা গেছে। অনুশ্রী ও তার মা অটোরিক্সা যোগে নানার বাড়ি যাচ্ছিল। এ ঘটনায় অনুশ্রীর মা মহ আরো তিন জন গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে, ঘটনার দিন দুপুরে উপজেলার নেকমরদ-ভাউলার হাট সড়কের গন্ডগ্রাম নামক এলাকায় একটি অটোচার্জার রিক্সা ৫ জন যাত্রী নিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে প্রচন্ড ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই অনুশ্রী মারা যায়।রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

অনুশ্রী উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া মন্ডলপাড়া গ্রামের সাগর রায়ের মেয়ে। আহতরা হলেন—ঠাকুরগাঁও সদর উপজেলার মটরা গ্রামের নরেন রায়ের ছেলে রনজিত (১৭), বালিয়াডাঙ্গী উপজেলার পদম পুকুর এলাকার মরিয়ম বেগম (৫০), রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া মন্ডলপাড়া গ্রামের সাগর রায়ের স্ত্রী ও নিহত অনুরায়ের মা মালনী রায় (৩০) ও অটো চালক।

ওসি গুলফামুল ইসলাম মন্ডল বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। রুগিদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ওসি আরও জানান,অটোরিক্সাটিকে থানায় নিয়ে আসা হয়েছে।এ নিয়ে সড়ক আইনে একটি মামলা রুজু হয়েছে। শিশুটির লাশ ময়নাতদন্ত শেষে সৎকারের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নাটোরে বিএসটিআইয়ের অভিযানে দুই কারখানা মালিককে জরিমানা

সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 

রামগড়ে পার্বত্য শান্তি চুক্তির ২৬তম বর্ষপূতি উদযাপন

পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন (আরএফএল) অ্যাক্টিভিটি নিয়ে সেনসিটাইজেশন ওয়ার্কশপ

ময়মনসিংহে বন্ধন সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ 

যশোরে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও আটকের অভিযোগ

নদী ভাঙ্গন আতংকে দিশেহারা চাতলপাড়বাসী 

মেয়াদ পূর্তির আগেই নব নির্বাচিতদের চেয়ারম্যান পরিষদ দখলের অভিযোগ 

৩রা জানুয়ারী ২০২৪ বুধবার জাতিসংঘের সামনে জামাত-বিএনপি’ র নাশকতা বিরোধী সমাবেশ

ময়মনসিংহে আবাসিক গ্যাস সংযোগ চালু সহ বিভিন্ন দাবিতে ব্রহ্মপুত্রপাড়ে নাগরিক আহাজারি