বাংলাদেশ সকাল
শনিবার , ৯ সেপ্টেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে জনতার হাতে দুই ছাগল চোর আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৯, ২০২৩ ৮:১৮ অপরাহ্ণ

হুমায়ুন কবির, রাণীশংকৈল,(ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ভবানন্দপুর গ্রামে শনিবার ৯ সেপ্টেম্বর দুপুরে মোটরসাইকেলে করে ছাগল চুরি করে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে দু’জন ছাগল চোরকে আটক করেছে স্থানীয় জনতা। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ছাগলের মালিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

আটক দুই ছাগল চোর বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া জিল্লুরপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে আমিনুল ইসলাম (২৮) ও ঠাকুরগাঁও সদর উপজেলার মুনছুর আলীর ছেলে লাভলু ইসলাম (২৮)। তারা মোটরসাইকেলযোগে কৌশলে ছাগল চুরি করে বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে পুলিশ জানায়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নেকমরদ ভবানন্দপুর গ্রামের রফিকুল ইসলামের একটি খাসি ছাগল বাড়ির সামনে রাস্তায় ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রাখেন। চোর আমিনুল ইসলাম ও লাভলু খাসি ছাগলটি চুরি করে তাদের ব্যবহৃত মোটরসাইকেল যোগে পালিয়ে নিয়ে যাবার সময় রফিকুলের মেয়ে তাদের দেখে ফেলে চোর চোর বলে চিৎকার করলে উপস্থিত জনতা ধাওয়া করে ওই দুই চোরকে আটক করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাগল মোটরসাইকেলসহ তাদের গ্রেপ্তার করেন।

রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল জানান, আটককৃত দুই ছাগল চোরকে মোবাইল কোর্ট করে এদিন দুপুরে জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বিএমএসএস’র বাগেরহাট জেলা কমিটি ঘোষণা : বাবু সভাপতি, নয়ন সাধারণ সম্পাদক

দেবহাটায় বিজয় মেলায় প্রথম হয়েছে বালা শিল্প স্টল

শান্তির জনপদে অশান্তির অপচেষ্টা চালালে প্রতিহত করতে হবে- ইয়াকুব আলী এমপি

১০ লিটারে এক লিটার কম, অভিযানে ধরা খেল যশোর রজণীগন্ধা পাম্প

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির ১ লক্ষ বৃক্ষরোপণ বাস্তবায়নের শেষ পর্যায়ে 

চোরের উপর বাটপারি, ঈশ্বরদীতে পুলিশ কর্তৃক চোরাইকৃত সোনা ও রুপা আত্মসাতের অভিযোগ 

পাইকগাছা থানায় শামসুর রহমান ফাউন্ডেশন ও সিরাতুল হুদা ট্রাস্টের প্রিন্টার উপহার

ডুমুরিয়ায় চারটি ইউনিয়ন ভূমি অফিসে একসাথে চার ভূমি উপ-সহকারি কর্মকর্তার দায়ীত্বভার গ্রহন

কাশিয়ানীতে সরকারি রাস্তার হ্যাজিং তুলে দখল চেষ্টা