বাংলাদেশ সকাল
রবিবার , ১ ডিসেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে নি’ষি’দ্ধ হলো সীমান্তবর্তী দুই দেশের ঐতিহ্যবাহী পাথর কালি মিলনমেলা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১, ২০২৪ ৯:৫২ অপরাহ্ণ

 

মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল-হরিপুরের ঐতিহ্যবাহী পাথর কালি ও দুই দেশের মিলনমেলা আগামী শুক্রবার ( ৬ ডিসেম্বর) হওয়ার কথা রয়েছে।ণঅপরদিকে মেলাসহ জনগণের সমাগম নিষিদ্ধ ঘোষণা করেছে রাণীশংকৈল উপজেলা প্রশাসন। জেলার রাণীশংকৈল ও হরিপুর  উপজেলার চাপাসার তাজিগাঁও সীমান্তের নীভৃত গ্রামে টেংরিয়া গোবিন্দপুর কুলিক নদীর পাড়ে প্রতি বছর এ ঐতিহ্যবাহী পাথর কালির মেলাটি অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ-ভারত সীমান্তে তারকাঁটার দুই পাশে দু’দেশের আত্মীয় স্বজনদেরকে সাক্ষাৎ করার জন্য ওই এলাকাটিতে প্রায় ২০ থেকে ৩০ হাজার নারী-পুরুষের উপস্থিতি হয় । সেখানে হাজার হাজার নারী পুরুষসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সমাগম ঘটে। ওই স্থানে বিশৃঙ্খলা, মারামারিসহ বিভিন্ন প্রকার অপ্রীতীকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে মর্মে বাংলাদেশ- ভারত সীমান্তবর্তী পাথরকালী মিলনমেলা নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন।

এছাড়াও দুই দেশের বিজিবি ও বিএসফ এর পতাকা বৈঠকের মাধ্যমে মেলা ও কাটাতারের নিকটবর্তী এলাকায়  জনসমাগম না হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। রবিবার ১ ডিসেম্বর রাণীশংকৈল উপজেলা প্রশাসনের ফেসবুক ফেরিফাইড পেইজে এক জরুরি বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সেই সাথে সেদিন ওই মেলায় কাউকে না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে উপজেলা প্রশাসন।

উল্লেখ্য : জানা গেছে কয়েক যুগ ধরে হরিপুর- রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী কুলিক নদীর ধারে কালীপূজা আয়োজন করে আসছেন হিন্দুধর্মাবলম্বীরা। শুরুতে এখানে একটি বড় কষ্টিপাথর দিয়ে তৈরি করা কালীর মূর্তিতে পূজা উদ্যাপিত হতো। স্বাধীনতাযুদ্ধের সময় সেই মূর্তিটি চুরি হয়ে যায়। এরপর পাথরের মূর্তির আদলে আরেকটি মূর্তি তৈরি করে প্রতিবছর কালীপূজার আয়োজন করা হয়। এবং ওই এলাকায় বসে মেলা। পাথরের নির্মিত মূর্তির নাম অনুসারে মেলার নামকরণ হয় পাথর কালীর মেলা। এদিন সকাল থেকে এপারের শত শত মানুষ ভারতীয় স্বজনের সঙ্গে দেখা-সাক্ষাৎ করতে ভিড় করতে শুরু করেন নদীর বাঁধের ওপর। এদিকে মুঠোফোনে চলে ভারতে থাকা আত্মীয়স্বজনদের সঙ্গে বাংলাদেশীদের যোগাযোগ। দুপুর সাড়ে ১২টার দিকে নদী পেরিয়ে কাঁটাতারের বেড়ার পাশে যেতে শুরু করেন নারী-পুরু-শিশু। দুই তিন  ঘণ্টাব্যাপী দুই বাংলার হাজার হাজার মানুষ স্বজনদের সঙ্গে সাক্ষাতে মিলিত হন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সীতাকুণ্ডে লোকনাথ মন্দিরের সেবায়েতের রহস্যজনক মৃত্যু 

সন্তানের জন্য যদি মায়ের শেষ চিঠি টা হতো তাহলে কাঁদবে না বিবেক

শ্রমিকলীগ নেতা বোরহান উদ্দিনের চাঁদাবাজি,থানায় অভিযোগ

জগন্নাথপুরে অজ্ঞাতনামা যুবকের গলিত লাশ উদ্ধার

জয়পুরহাটে ১০ দিনব্যাপী তারুণ্যের উৎসব মেলা শুরু

ঝিনাইদহের ফুল চাষীরা পার করছেন ব্যস্ত সময়

দোয়ারাবাজারের ৫ জুয়ারিকে আটক করে কারাদণ্ড ভ্রাম্যমান আদালতের 

নটোরে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন নারীসহ তিনজন

মাদ্রাসা ভবন করে দিল চিনা কোম্পানী, এলাকায় আনন্দ

নির্বাচন ভাবনা সাতক্ষীরা-৩ : তিন দলের বড় চ্যালেঞ্জ ‘দুর্যোগ’, দলীয় মনোনয়নে এগিয়ে কারা !