বাংলাদেশ সকাল
শনিবার , ৩ আগস্ট ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে পুলিশের মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিলো আন্দোলনকারি শিক্ষার্থীরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩, ২০২৪ ১০:০৮ অপরাহ্ণ

 

মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার : সম্প্রতি ঘটে যাওয়া কোটা সংস্কার আন্দোলনকারি শিক্ষার্থীদের উপর হত্যার বিচার,নিপীড়ন ও গণগ্রেফতারের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজার চৌরাস্তা মোড়ে শনিবার (৩ আগস্ট) বিকালে স্থানীয়  শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল সমাবেশ করছিল।

এ সময় রাণীশংকৈল থানার ডিএসবি (পুলিশ) এস আই সাদেকুজ্জামান বিক্ষোভ মিছিল- সমাবেশের ছবি তুলতে ও আন্দোলনকারীদের নাম ঠিকানা জানতে চাইলে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে ডিএসবির হাতাহাতির ঘটনা ঘটে। এতে তিনি আহত হন। এ সময় ডিএস বি পুলিশের মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয় বিক্ষোভকারি শিক্ষার্থীরা। পরে থানা পুলিশের গাড়ি ডি এস বি’র এস আই সাদেকুজ্জামানসহ তার মোবাইল এবং মানিব্যাগ উদ্ধার করে তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে ডিএসবি এখন বিশ্রামে রয়েছে বলে থানা সুত্র জানায়। এ কর্মসূচি ঘিরে পুলিশ বাহিনীর সদস্যরা অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে আছে বলে তারা জানান।

এ বিষয়ে  ডি এস বি সাদেকুজ্জামান বলেন, তারা সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিচ্ছিল, আমি ছবি তুলতে গেলে কথার একপর্যায়ে আমার সঙ্গে হালকা-পাতলা হাতাহাতি হয় এবং আমার বুক পকেটে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ কেড়ে নেয়। পরে আবার দিয়ে দেয়।

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা মুঠোফোনে বলেন,সেরকম কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি। সামান্য কথা কাটাকাটি হয়েছিল পরে ঠিক হয়ে গেছে।

রাণীশংকৈল থানার সহকারী পুলিশ সুপার (সার্কেল) ফারুক হোসেন মুঠোফোনে জানান, সামান্য ধাক্কা ধাক্কির ঘটনা ঘটেছিল। পরে এটির সমাধান হয়ে গেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রংপুরে আরাফাত রহমান কোকোর নাম ব্যবহার করে র‌্যাফেল ড্র এর নামে জুয়ার আয়োজন

ঝিনাইদহে প্রতিপক্ষরা হাতুড়ি দিয়ে ভেঙে দিয়েছে যুবকের হাত-পা 

দেবহাটায় রাস্তা নিয়ে বিরোধ; প্রতিপক্ষের হামলায় আহত দুই

শেরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল দাদি-নাতিসহ  দুই জনের 

অধিকার প্রতিষ্ঠায় প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: টরেন্টোতে সংবর্ধনা সভায় এড. মনজিল মোরসেদ 

মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ সাবেক বিএনপি নেতা আজিজ উদ্দিনের পরিবার উদ্বিগ্ন

কালকিনিতে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

দেবহাটায় পুলিশের অভিযানে একাধিক মামলার ৬ আসামী আটক 

তৃণমূল বিএনপির তৈমূরের সোনালী আঁশ প্রতীকের পক্ষে ওলামাদলের গণসংযোগ

আমিরাতে স্বতঃস্ফূর্তভাবে বৈধ হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা