ইসমাইল ইমন, চট্রগ্রাম॥ বান্দরবানের রুমাতে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট এর সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সংগে এক বিচ্ছিন্ন সংঘর্ষে ০৪ জন সেনাসদস্য গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ২ জন সৈনিক নিহত এবং ০২ জন অফিসার গুরুতর আহত হয়েছেন।
গত ১৬ মে-২০২৩ ইং তারিখ আনুমানিক ১৩৪৫ ঘটিকায় রুমা জোন এর অধীনস্ত ৯ বিজিবি ব্যাটালিয়ন হতে আনুমানিক ৩৫ কিঃমিঃ পূর্ব-দক্ষিণ দিকে রুমা উপজেলার ০৩ নং রেমাক্রী প্রাংশা ইউনিয়নের ০২ নং ওয়ার্ড় এর থিংদল তেপাড়া এবং রাঙামাটি জেলাধীন বিলাইছড়ি থানার জারুলছড়ি সীমান্ত এলাকায় সেনাবাহিনী ও কেএনএফ (Kuki Chin National Front) সংগঠনের সন্ত্রাসীদের গুলাগুলির ঘটনায় কেএনএফ সন্ত্রাসীদের গুলিতে রুমা গ্যারিশনের ২৮ বীরের ০৪ জন গুলিবিদ্ধ হয়, তন্মধ্যে ০২ জন অফিসার এবং ০২ জন সৈনিক।
ঘটনার পর হেলিকপ্টার যোগে সবাইকে চট্রগ্রাম সিএমএইচ আনা হয়।
গুলি লেগে গুরুতর আহত অফিসার ০২ জন হলেন বিএ-৭৯১৩ মেজর মোঃ মনোয়ার হোসেন ২৮ বীর এবং বিএ-১০৭৫৮ ক্যাপ্টেন মোঃ ইশতিয়াক আহম্মেদ সৈকত। উভয় বর্তমানে চট্রগ্রাম সিএমএইচ চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
অপরদিকে গুলি লেগে ঘটনা স্থলেই নিহত হন ২ সেনাসদস্য। সৈনিক মোঃ আলতাফ হোসেন ও সৈনিক তৌহিদুল ইসলাম সাগর। তাদের লাশ চট্রগ্রাম সিএমএইচ হাসপাতালের মর্গে হয়েছে।




















