বাংলাদেশ সকাল
বুধবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অভিযান অব্যাহত; একটি হাসপাতাল সিলগালা ওই দু’টিতে জরিমানা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ৪:৪০ অপরাহ্ণ

 

কাকন সরকার শেরপুর: শেরপুরে দ্বিতীয় দিনের মত স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অভিযান অব্যাহত রয়েছে। আজ ২৮ ফেব্রুয়ারি বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের তিনটি বেসরকারি হাসপাতালে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয় ‌।

এ সময় শহরের বটতলাস্থ নিরাপদ জেনারেল হাসপাতাল নানা অনিয়মের অভিযোগে সিলগালা করে দেওয়া হয়।

এছাড়া শহরে ইউনাইটেড হাসপাতালে ডাক্তারের স্বাক্ষর ও বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর ঠিক না থাকায় এবং ইউনিক হাসপাতালেও একই অভিযোগে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় মোবাইল কোর্টের বিচারক ছিলেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। এছাড়াও সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোবারক হোসেনসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় ভোটার দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা 

র‌্যাব-৭ এর ৭২ ঘন্টা রুদ্ধশ্বাস অভিযানে ৮ ডাকাত গ্রেপ্তার, লুন্ঠিত মালামাল উদ্ধার 

সুনামগঞ্জে সিএনজি ও মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে মামা ভাগিনা নি’হত

গুলশানে বহুতল ভবনে আগুন,জীবন বাঁচাতে ছাদে অবস্থান  আটকে পড়া মানুষের একাংশ

শেরপুরের ক্রীড়া সংগঠক নাজিম আর নেই

ডাসারে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ভূরুঙ্গামারীতে আ.লীগের শান্তি সমাবেশ ও বিএনপির পদযাত্রা কর্মসূচি 

ছাত্রলীগ নেতা মিলনের উদ্যোগে শোক দিবসে মিলাদ দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন 

বেনাপোলে বিয়ের ৭ মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা 

নৌকার প্রচারণার সময় ১০ মোটরসাইকেল আটক