বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

লালপুরের অবৈধ পুকুর খননের দায়ে ২ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১, ২০২৪ ৪:২০ অপরাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু নাটোর : নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বোয়ালিয়া পাড়া এলাকায় অবৈধভাবে পুকুর খননের অপরাধে বজলুর রহমান(৪৫)নামের একজনকে ২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

দন্ডপ্রাপ্ত বজলুর রহমান একই এলাকার সৌরভ সাহার ছেলে ও আড়বাব ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য(মেম্বার)বলে জানা গেছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,ইউপি সদস্য বজলুর রহমান মাটি কাটার খননযন্ত্র (ভেকু)তার আয়ত্বে রেখে উপজেলা প্রশাসনের অনুমতি না নিয়ে অবৈধভাবে প্রায় ১৮/২০ বিঘা ফসলি জমিতে পুকুর খনন করছিলেন।

এ বিষয়ে লালপুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) আরাফাত আমান আজিজ জানান,এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়।এসময় অবৈধভাবে পুকুর খনন করার দায়ে পুকুর খননের মূল উদ্যোক্তা বজলুর রহমানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ