বাংলাদেশ সকাল
শনিবার , ১৫ জুন ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শাজাহানপুরে কোরবানি পশুর হাটে অতিরিক্ত টোল আদায় করায় ২ ইজারাদারকে জরিমানা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৫, ২০২৪ ১১:৫৬ অপরাহ্ণ

 

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়া শাজাহানপুরে কোরবানির পশুর হাটে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টোল আদায়,রশিদে টোলের পরিমাণ উল্লেখ না করা এবং হাটে টোলের তালিকা না থাকায় দুই ইজারাদারকে যথাক্রমে ১০ হাজার টাকা এবং ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৫ জুন) দুপুর ৩ ঘটিকায় উপজেলার দুবলাগাড়ী কোরবানির পশুর হাটে মোবাইল কোর্ট পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম।

জান্নাতুল নাইম বলেন, কোরবানির পশুর হাটে সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি টোল আদায় করা হচ্ছে এবং টোল রেইট প্রদর্শন করছে না এমন অভিযোগ পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সরেজমিনে হাটটিতে উপস্থিত হয়ে দেখা যায়, নির্ধারিত টোলের চেয়ে বেশি টোল আদায় করা হচ্ছে, রশিদে টোলের পরিমাণ উল্লেখ নেই এবং হাটে টোলের তালিকা না থাকায় এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় ইজারাদার সাজেদুর রহমান সাহীনের পক্ষে আবু সাইদ রিগাল নামের ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ওমরদিঘি হাটের প্রতিনিধিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এরকম অতিরিক্ত অর্থ আদায় না করার এবং যথাযথভাবে টোল হার প্রদর্শন করার জন্য ইজারাদারকে সতর্ক করা হয়েছে বলেও তিনি জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বিএনপির সাধারণ সম্পাদককে গ্রেফতারের প্রতিবাদে রাজধানীতে যুবদলের বিক্ষোভ

নারায়ণগঞ্জে ক্রিকেট উন্নয়নে বিসিবি সভাপতির ঘোষণা

সোনার বাংলা গড়বো, মানবতার ব্লাড ফাউন্ডেশন কর্তৃক মানবিক রাফি কে ক্রেষ্ট প্রদান

উন্নয়ন ও আত্মনির্ভরতার পথে রূপগঞ্জ —এক হাজার যুবক-যুবতীর জীবনে আশার আলো

সিরাজগঞ্জে ফার্নিচার শিল্পে ভরে ওঠা এক গ্রামের নাম ছালাভরা 

শেরপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান; ৬শ’ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ

শ্যামনগরে আত্মসমর্পণ করা ৫৬ জন বনদস্যু পেলো র‍্যাবের ঈদ উপহার

আমতলীতে যুব দিবস উপলক্ষে ঋণের চেক বিতরন

নেত্রকোনায় কবি ও সাংবাদিক সৈয়দ সময় এর সহোদর ভাই ডলারের অকাল মৃত্যু, বিএমএসএস এর শোক

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা পেল প্রধানমন্ত্রীর উপহার সাইকেল