বাংলাদেশ সকাল
শনিবার , ২১ জুন ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শিশুকে ডাক্তার দেখাতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩, আহত ৪

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২১, ২০২৫ ১০:০৬ অপরাহ্ণ

 

মহিবউল্লাহ কিরন, বরগুনা: বরগুনার আমতলীতে হাসপাতালে ডাক্তার দেখাতে যাওয়ার সময় বাসের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।

শনিবার (২১ জুন) দুপুরে আমতলী-পটুয়াখালী মহাসড়কের কেওয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মৌলভী আজিজুল হক, তার মেয়ে মোশাদ্দেকা বেগম এবং মোশাদ্দেকার দাদি শাশুড়ি খালেদা বেগম।

জানা গেছে, পটুয়ায়াখালীর কলাপাড়ার গোলখালী ইউনিয়নের বলইবুনিয়া গ্রাম থেকে অটোরিকসায় করে জাহিদুল ইসলাম তার নবজাতক শিশু কন্যাকে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। সঙ্গে পরিবারের আরও কয়েকজন সদস্য ছিলেন। বরগুনার আমতলী-পটুয়াখালী মহাসড়কের কেওয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এলে কুয়াকাটাগামী ইকরা লাক্সারী পরিবহন একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে যায়গায় তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও তিনজন।

আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ওই পরিবারের আরেক সদস্য আব্দুল কুদ্দুস ও অটোরিকশার চালক ওহাবের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

নিহত মোসাদ্দেকার স্বামী আহত জাহিদুল ইসলাম বলেন, আমার শিশু মেয়েকে পটুয়াখালীতে ডাক্তার দেখাতে যাচ্ছিলাম। সঙ্গে আমার স্ত্রী, শ্বশুর, দাদি, ফুফা ছিল। ইকরা পরিবহনের গাড়িটি আমাদের ইজিবাইকের উপরে তুলে দেয়। এতে ঘটনাস্থলেই আমার দাদি ও শ্বশুর মারা যান। স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।হাসপাতালে আমার স্ত্রী মারা যায়। আমার শিশু কন্যাও আহত। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম আরিফ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেল্পার পালিয়ে গেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জে ইউএস বাংলা মেডিকেল কলেজে চিকিৎসকের অবহেলায় মৃত্যুর অভিযোগ 

বড়াইগ্রামে দৈনিক আজকের বসুন্ধরা’র বর্ষপূর্তি উদযাপন 

সীতাকুণ্ডে অগ্রণী ব্যাংকের কৃষি ঋণ বিতরণ, খেলাপী ঋণ আদায় ও আমানত সংগ্রহ অনুষ্ঠান

সরকার কক্সবাজারের সঙ্গে দেশের অন্যান্য অংশের রেল সংযোগ স্থাপন করবে: প্রধানমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহকপাট’ গানের সুর বিকৃত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন 

ফেসবুকে হা হা রিয়েক্ট দেওয়ায় কলেজ ছাত্রকে হত্যা

বাজারের সড়কের ইঠ তুলে খেলার মাঠ তৈরি 

রাণীনগরে গ্রেফতার সেই শিক্ষক সাময়িক বরখাস্ত

ড্রেজার ব্যবসার সাথে সম্পৃক্ত নই : সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মতি

আসন্ন ঈদ-উল-আযহা’য় যাতায়াত নিরাপদে নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত