বাংলাদেশ সকাল
বুধবার , ৫ জুন ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরের নকলায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৫, ২০২৪ ৯:২৫ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর : শেরপুরের নকলায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাশিদুল হাসান রাসেল (২৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। (বুধবার) ৫ জুন সকালে উপজেলার গৌড়দ্বার বাজার সংলগ্ন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশিদুল হাসান সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রামের মো. সাইদুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাশিদুল হাসান রাসেল গাজীপুরের মাওনায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। বুধবার সকালে সেখান থেকে বাড়ি ফেরার জন্য শেরপুরের উদ্দেশ্যে রওনা দেন। এসময় শেরপুরের নকলা উপজেলার গৌড়দ্বার বাজার সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মোটরসাইকেলের সাথে একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা  রাসেলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে। তবে প্রাইভেটকারের চালক পলাতক রয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনাময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে ভাংচুর ও লুটপাট, অভিযোগ দায়ের

রাণীশংকৈলে কবরস্থান থেকে রাতের আঁধারে চুরি হয়ে গেলো ৬টি কঙ্কাল 

ডিমলায় দুই সাবেক এমপি ও ইউপি চেয়ারম্যানসহ ৭৪ জনের নামে মামলা

বাগমারায় ঠিকাদারের ওপর হামলাকারিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন 

ঈদগাঁও থানা থেকে লুট হওয়া অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার

ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে বিশ্ব অঙ্গণে ফুটবল খেলাকে নিয়ে যেতে পারব: ডিসি জাহিদুল ইসলাম মিঞা 

দেবহাটায় মুজিবনগর দিবস, নববর্ষ ও ঈদুল ফিতর পালনে প্রস্তুতি সভা

না’গঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সর্ম্পকে স্মৃতিচারণ 

শিশু আছিয়ার ধর্ষকের বিচারের দাবিতে আত্রাইয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কে হতে যাচ্ছে লেবুখালী ইউপি চেয়ারম্যান