বাংলাদেশ সকাল
রবিবার , ৫ অক্টোবর ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে নিখোঁজের পর ডোবাই মিলল হাজীমিয়ার লাশ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৫, ২০২৫ ১০:৩৪ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর: শেরপুরে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ডোবা থেকে আব্দুল মোতালেব ওরফে হাজী মিয়া (৬৫) নামে এক মনোহারি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে সদর থানার পুলিশ। ৪ অক্টোবর শনিবার বিকেলে জেলা শহরের সাতানীপাড়া এলাকার হরিজন পল্লীর পেছনের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মোতালেব পার্শ্ববর্তী গোপালবাড়ী এলাকার মৃত আবেদ আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মোতালেব বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। শনিবার বিকেলে শহরের সাতানীপাড়া এলাকার হরিজন পল্লীর পেছনের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জুলাইয়ে বন্ধ হতে পারে অনিবন্ধিত মোবাইলফোন : পলক

মাদারীপুরে ছাত্র হত্যা মামলার আসামিকে ছেড়ে দিতে নাটক সাজান এসআই কামরুল 

যৌতুকের দাবিতে পুলিশ স্বামীর বিরুদ্ধে মারপিটের অভিযোগ স্ত্রী’র

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে আত্রাইয়ে প্রস্তুতিমূলক সভা

চট্টগ্রাম-১৪ আসনে নৌকার মনোনয়ন আলোচনায় জাহিদুল ইসলাম জাহাঙ্গীর 

বৃটেনের কার্ডিফের শহীদ মিনারে ভাষা সংগ্রামের অহংকারের ৭২ বছর পালিত

ঈদগাঁও উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক কমিটি অনুমোদন

ঈশ্বরদীতে রেস্তোরাঁ’র ইফতার খেয়ে ৭০ জন রোজাদার অসুস্থ, হাসপাতালে ভর্তি অর্ধশতাধিক

বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

কাশিয়ানীতে বিপুল পরিমাণ গাঁজা সহ দুই মাদক কারবারী গ্রেপ্তার