বাংলাদেশ সকাল
বুধবার , ২৫ জুন ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৫, ২০২৫ ১০:৩৫ অপরাহ্ণ

 

কাকন সরকার শেরপুর : ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’-এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৫ জুন বুধবার সকালে জেলা কালেক্টরেট চত্বর থেকে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. শাহীন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নুর কুতুবে আলম সিদ্দিক, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম দুলাল, এনসিপি নেতা রাশেদুল ইসলাম, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে প্লাস্টিক দূষণরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্লাস্টিকের বিকল্প ব্যবহারে উৎসাহিত করার ওপর জোর দেন।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠানমালা শেষে রচনা ও শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে অতিথিরা পুরষ্কার হিসেবে ক্রেস্ট, গাছের চারা প্রদান ও সনদপত্র বিতরণ করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পুর্বের নিউজের সুত্র ধরে সাংবাদিক সেলিম আহমেদকে আবারও হত্যাচেষ্টার অভিযোগ

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে লালমনিরহাটের কালীগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ 

কলাবাড়িয়া ইউপি উপ-নির্বাচনে প্রচারনায় ব্যাস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থী এম এম আবুল হাসান

শরীয়তপুরে ছাত্র ও যুব ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়

তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার দৈনিক সূর্যোদয়ের ব্যবস্থাপনা সম্পাদক ও বিশেষ প্রতিনিধি

শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনার পাইকগাছায় কাঁকড়া চাষে উৎসাহিত করতে প্রশিক্ষণ 

কৃষক শহিদুলের দুই চোখ উপড়ে দিলো দুর্বৃত্তরা

ডিমলায় এক্স সোলজার এসোসিয়েশন এর উদ্যোগে মত বিনিময় ও ইফতার মাহফিল

রংপুরের জনসভায় নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী