বাংলাদেশ সকাল
শনিবার , ২৮ জুন ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে বেসরকারি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক এক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৮, ২০২৫ ১০:১৯ অপরাহ্ণ

 

কাকন সরকার শেরপুর : শেরপুর জেলা শহরের ইউনাইটেড (প্রাঃ) হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতকটি জেলার শ্রীবরদী উপজেলার কুরুয়া কাজীপাড়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অভিযুক্ত চাঁদনী বেগমকে আটক করা হয়েছে। শনিবার (২৮ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। আটক চাঁদনী বেগম (৩০) শ্রীবরদী উপজেলার কুরুয়া কাজীপাড়া এলাকার চাঁন মিয়ার মেয়ে।

নবজাতকটির পরিবার ও স্থানীয়রা জানায়, শেরপুর জেলা শহরের চাপাতলী মহল্লার ফিরোজ মিয়ার গর্ভবতী স্ত্রী আবেদা বেগমের তিনদিনের নবজাতককে শহরের বটতলা এলাকার বেসরকারি ইউনাইটেড হাসপাতাল থেকে শনিবার সকাল নয়টার সময় চাঁদনী বেগম নামে ওই মহিলা নবজাতকটিকে চুরি করে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে দুপুরে চাপাতলি এলাকা থেকে শতাধিক নারী পুরুষ হাসপাতালে সামনে এসে বিক্ষোভ করে।

এদিকে, ঘটনার পরপরই পুলিশ নবজাতকটিক উদ্ধারে অভিযান শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় শ্রীবরদীর কুরুয়া কাজীপাড়ার জনৈক চাঁন মিয়ার বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। এসময় অভিযুক্ত চাঁদনী বেগমকে আটক করা হয়। পরে নবজাতকটি তাদের কাছে হস্তান্তর করে পুলিশ।

এ ব্যাপারে শেরপুর সদর থানার উপ-পুলিশ পরিদর্শক নুরে আলম বলেন, অভিযান চালিয়ে নবজাতকটি উদ্ধারসহ একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরে আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আব্বাস উল্লাহ শিকদারের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত 

জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব এড. একরামুল হুদাকে ফুলেল সংবর্ধনা 

সৌদিতে বাংলাদেশী নাগরিক হত্যা; রাষ্ট্রদূতের মধ্যস্থতায় ৩০ কোটি টাকা ক্ষতি পূরণ পাচ্ছে দুই পরিবার

যশোরে ছাত্র ছুরিকাঘাতের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাস ভাঙচুর

ভূরুঙ্গামারীতে ট্রাক চাপায় রিক্সা চালকের মৃত্যু    

রাণীশংকৈলে বিশ্ব মা দিবস পালন উপলক্ষ্য র‍্যালি ও আলোচনা সভা 

মণিহার এলাকায় ব্যবসায়ীকে মারপিট ও চাঁদা দাবি

শেরপুরে জনগণের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট চাইলেন ডা. প্রিয়াংকা

আমতলী সরকারি এ,কে মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্ভোধন 

বরগুনায় জেলেকে লক্ষ্য করে স্মার্ট বাহিনীর গুলি