বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১ মে ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে র‌্যাব ও ডিবির যৌথ অভিযানে ১১৭ বোতল ভারতীয় মদসহ এক কারবারি গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১, ২০২৫ ৬:৪১ অপরাহ্ণ

 

শেরপুর প্রতিনিধি:

র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের র‌্যাব সদস্যরা ও শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের শেরপুর পৌরসভার চাঁপাতলী বিদ্যুৎ কেন্দ্রের পাশে ৩০ এপ্রিল বুধবার রাত সাড়ে ৮টার দিকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১৭ বোতল ভারতীয় মদসহ মোঃ জাহিদ মিয়া (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ জাহিদ মিয়া নকলা উপজেলার ফেরুসা দড়িপাড়া গ্রামের জনৈক মোফাজ্জল হোসেনের ছেলে।

এক গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর র‌্যাব-১৪ ও জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ বুধবার রাতে শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের শেরপুর-পৌরসভার চাঁপাতলী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের পাশে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় একটি অটোরিকশা করে মাদক কারবারি মোঃ জাহিদ মিয়া ১১৭ বোতল ভারতীয় মদ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাবার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

এ ঘটনায় র‌্যাব শেরপুর সদর থানায় মাদক কারবারি মোঃ জাহিদ মিয়াকে সোপর্দ করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

হাড় কাঁপানো শীত উপেক্ষা করেই ভূরুঙ্গামারীতে চলছে বোরো ধান রোপণের কাজ

বরগুনায় পাথরের আঘাতে নিহত ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগের দাফন সম্পন্ন; গ্রেপ্তার ২

রাণীনগরে দুইদিন ব্যাপী মোল্লা ফ্রী মেডিকেল এন্ড ডেন্টাল ক্যাম্পের উদ্বোধন

নোয়াখালীর প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ায় অসন্তোষ

পাথরঘাটায় ইউএনওর বদলীর আদেশ প্রত্যাহারে দাবীতে তৃতীয় দিনের মতো মানববন্ধন

ঝিনাইদহে শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

যশোরের নকল সোনা দেখিয়ে আসল সোনা নিয়ে চম্পট, আট প্রতারকের বিরুদ্ধে চার্জশিট

কর্ণফুলীতে জাতীয় যুব দিবস উদযাপন 

বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

গুরুদাসপুরে স্বতন্ত্র প্রার্থীর দু্ই সমর্থকের ওপর হামলা