বাংলাদেশ সকাল
বুধবার , ২৮ মে ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে সাংবাদিকদের উপর হামলার মামলায় গ্রেফতার-২

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৮, ২০২৫ ৩:১০ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর প্রতিনিধি: শেরপুরে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের গাড়িবহরের সঙ্গে থাকা সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭মে) রাতে নালিতাবাড়ী উপজেলার পৃথক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, উপজেলার পাহাড়ি এলাকায় পর্যটন কেন্দ্র গড়ে তোলার সম্ভাব্যতা যাচাই করতে গত সোমবার (২৬মে) পরিদর্শনে আসেন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। ফেরার পথে নালিতাবাড়ীর দাওধারা এলাকায় তার গাড়িবহরের পেছনে থাকা সাংবাদিকদের উপর কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি হামলা চালায়। এতে এখন টিভির সাংবাদিক জাহিদুল খান সৌরভ, ইন্ডিপেন্ডেন্ট টিভির মেরাজ উদ্দিন, সময় টিভির চিত্র সাংবাদিক বাবু চক্রবর্তী, বাংলা টিভির নাঈম ইসলামসহ ৬ জন সাংবাদিক আহত হয়।

এ ঘটনায় এখন টিভি ও বাসস-এর শেরপুর জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় অভিযোগ দায়ের করেন।

বিষয়টিকে গুরুত্ব দিয়ে রাতেই অভিযান চালিয়ে দাওধারা এলাকা থেকে মৃত আব্দুল মালেকের ছেলে ইসমাইল হোসেন (৪৪) এবং কাটাবাড়ী এলাকা থেকে বিল্লাল হোসেনের ছেলে হাসেম আলীকে (৩৫) গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

অবসরে গেলেন ডোমার মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মহিউদ্দিন আহমেদ 

এক দফা দাবীতে খাগড়াছড়িতে বিএনপির পদযাত্রা

ক্যাব’র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত: তৃণমূলে ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় ক্যাবকে শক্তিশালী করার বিকল্প নাই

বিএমএসএস’র কেন্দ্রীয় প্রচার সম্পাদকের পিতার ইন্তেকাল, আমরা শোকাহত 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

যুবলীগ নেতা আব্দুল্লাহ্ আল -মামুন উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

ঝিনাইদহে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নেশা মুক্ত সমাজ গড়াতে আহ্বান জননেত্রী ও প্রধান মমতাজ মাসকিনার

যশোর সদরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালীর নতুন কমিটির সভাপতি পাপিয়া ও সা. সম্পাদক সিদ্দিকী