বাংলাদেশ সকাল
রবিবার , ১৫ জানুয়ারি ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শৈলকুপায় ভেজাল বীজে ক্ষতিগ্রস্ত পেঁয়াজ চাষিদের বিক্ষোভ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৫, ২০২৩ ১০:৪০ অপরাহ্ণ

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ॥ ঝিনাইদহের শৈলকুপায় ভেজাল পেঁয়াজ বীজ কিনে ক্ষতিগ্রস্ত পেঁয়াজ চাষিরা প্রতারক বীজ ব্যবসায়ীদের শাস্তি ও ক্ষতিপুরনের দাবিতে বিক্ষোভ করেছে।

রোববার (১৫জানুয়ারী,২৩)দুপুরে শৈলকুপা থানা ও উপজেলা কৃষি অফিসের সামনে ক্ষতিগ্রস্ত শতাধিক চাষি বিক্ষোভ করে। তাদের অভিযোগ বেশ কিছু অসাধু ব্যক্তি উচ্চফলনশীল বলে ভেজাল পেঁয়াজ বীজ বিক্রি করে। প্রতি কেজি পেঁয়াজ বীজ চার হাজার টাকা থেকে ৭ হাজার টাকা দরে বিক্রি করে। এ বীজ কিনে তারা চারা তৈরি করে খেতে লাগানোর পর চারা মরে গেছে। এতে চাষিদের বিঘা প্রতি ২০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা করে ক্ষতি হয়েছে।শৈলকুপা উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের কৃষক বিজন বিশ^াস বলেন, আমি ৭ হাজার টাকা কেজি করে ১২ কেজি বীজ কিনেছি। আমাকে বলা হয়েছে ভারতীয় লালতীর জাতের পেয়াজ। কিন্তু পেঁয়াজ লাগানোর পর গাছ মরে গেছে। আমরা খুব ক্ষতিগ্রস্থ হয়েছি।

ধাওড়া গ্রামের মোকাদ্দেস আলী বলেন, আমি ৩ কেজি বীজ কিনে প্রতারিত হয়েছে। শৈলকুপা উপজেলার পাইকপাড়া গ্রামের আশরাফ মাস্টার, জাহাঙ্গীর হোসেন, রাজু আহম্মেদসহ বেশ কয়েকজন কৃষকদের সাথে এই প্রতারণা করেছে। আমরা এই প্রতারকদের শাস্তি ও আমাদের ক্ষতিপুরণ দাবী করছি।মোকাদ্দেস আরও বলেন, চাষের সময় পার হয়ে গেছে। এখন নতুন করে চারা তৈরি করে চাষ সম্ভব নয়। প্রতারক বীজ ব্যসায়ীরা পালিয়ে বেড়াচ্ছে।

এ ব্যাপারে শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান খান বলেন, কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। প্রতারণার বিষয় সঠিক হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওতে এবার ডাক্তারের বিরুদ্ধে মামলা : প্রত্যাহারের দাবী 

পাঁচবিবিতে হামলার প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

সাতক্ষীরাতে বাস-মাহিন্দ্র’র মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, একই পরিবারের আহত ৬

জামালপুরে পাক-হানাদারমুক্ত দিবস পালিত 

মনিরামপুরের মাধ্যমিক শিক্ষা অফিসারের দুর্নীতি; যশোরে বিলাসবহুল বাড়ি 

ঈশ্বরদীতে যৌতুকের দাবীতে নির্যাতন, গৃহবধুর মৃত্যু

বাংলাদেশ ফার্মেসী গ্রাজুয়েটস এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ফুলেল শুভেচ্ছায় সিক্ত

বাংলাদেশে সাম্প্রদায়িকতা ও ষড়যন্ত্রকারীদের ঠাঁই নেই : পলক

কাশিয়ানীতে নাতিকে বাঁচাতে গিয়ে নানার মৃত্যু

শেরপুরে ভেঙ্গে গেলো ‘বাজুস’: নতুন জুয়েলার্স সমিতি’র কমিটি গঠন