বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সাতক্ষীরার শ্যামনগরে বাঘের চামড়া সহ র‍্যাবের হাতে আটক ২ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৭, ২০২৩ ১১:২০ অপরাহ্ণ

আব্দুল্লাহ আল মামুন॥ সাতক্ষীরার শ্যামনগরে ছাগলের মাংসে বিষ মিশিয়ে বাঘ শিকার করত একটি চক্র। বাঘের চামড়াসহ এই চক্রের দুই সদস্যকে আটক করেছে র‍্যাব।

গতকাল সোমবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগরের ধলপাড়া গ্রাম থেকে বাঘের চামড়া উদ্ধার করে র‍্যাব। আজ মঙ্গলবার দুপুরে ৱ্যাব-৬ সদরদপ্তর খুলনার লবণচরার অফিসে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

আটকরা হলেন মুন্সীগঞ্জ ইউনিয়নের ধলপাড়া এলাকার হাফিজুর রহমান ও তার চাচাতো ভাই ইসমাইল হোসেন।

র‍্যাব-৬-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ বলেন, পাঁচ লাখ টাকার লোভে আসামিরা মাছ ধরা ও গোলপাতা সংগ্রহের জন্য সুন্দরবনে প্রবেশ করে। এরপর ছাগলের মাংসের সঙ্গে বিষাক্ত কীটনাশক মিশিয়ে বাঘসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকার করত।

গত ২৭ জানুয়ারি শ্যামনগর এলাকা থেকে বাঘটি শিকার করে তারা। পরে চামড়া ছাড়িয়ে পাচারকারীর কাছে সরবরাহের চেষ্টা করছিল তারা। তিনি জানান, র‍্যাব-৬ সাতক্ষীরার কমান্ডার মেজর গালিব অভিযান চালিয়ে বাঘের চামড়াসহ তিনজনকে আটক করেন। পরে বিষয়টি যাচাই-বাছাই করে দুজনকে আটক করা হয়। বাকি একজনকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বিজয় দিবসে ঈশ্বরদী সাংবাদিক কল্যাণ সংস্থার শ্রদ্ধা নিবেদন

চন্দনাইশে টপ সয়েল কাটায় গুনতে হল জরিমানা

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

দেবহাটায় জাতীয় যুব দিবসে চেক ও সনদপত্র বিতরণ

গাজীপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

৭ দিনে ৫০ মণ মাছ নিয়ে ফিরলো ট্রলার, ৩০ মণই ইলিশ 

ধামইরহাটে প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকারকে বিশাল গণসংবর্ধনা

রাণীশংকৈল বিএমএস বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

শিকলবাহা অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে কর্ণফুলী উপজেলা প্রশাসনের আর্থিক সাহায্য প্রদান

মেহেরপুরে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত