বাংলাদেশ সকাল
শনিবার , ৮ জুলাই ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সিংড়ায় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৮, ২০২৩ ৯:৩৪ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু॥ ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় প্রশাস‌নিক ব্যবস্থায় নাটোরের সিংড়া উপজেলার চক সিংড়া এলাকায় অবস্থিত নিশা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী (স্বত্বাধিকারী: মো: মমিনুল ইসলাম) পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথ ব্যবহার না করার অপরাধে ৩৭ ধারায় ২০,০০০/=, এবং, সিংড়া কলেজ পাড়া বাজার এলাকায় অবস্থিত পাবনা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীকে (স্বত্বাধিকারী: মো: মাহবুবুর রহমান) পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথ ব্যবহার না করার অপরাধে ৩৭ ধারায় ২৫,০০০/=, সিংড়া গোডাউন পাড়া বাজার এলাকায় অবস্থিত রিয়াদ কেক হাউজকে (মো: আমিনুল হক বাদল) অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ৫০,০০০/=, সিংড়া গোডাউন পাড়া এলাকায় অবস্থিত মুসলিম হোটেল এন্ড রেস্টুরেন্টকে (সোহেল) অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ২৫,০০০/=, গোডাউন পাড়া বাজার এলাকায় অবস্থিত ইসলামিয়া হোটেলকে (স্বত্বাধিকারী: মনিরুজ্জামান) অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ১০,০০০/=, গোডাউন পাড়া এলাকায় অবস্থিত বিসমিল্লাহ মিষ্টান্ন ভাণ্ডার (স্বত্বাধিকারী: নাবিক) অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ৫,০০০/=, গোডাউন পাড়া বাজার এলাকায় অবস্থিত পূর্ণিমা মিষ্টান্ন ভাণ্ডারকে (স্বত্বাধিকারী: পূর্ণমা) অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ২,০০০ টাকাসহ সর্বমোট ১,৩৭,০০০/= (এক লক্ষ সাইত্রিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।

নাটোর জেলার র‌্যাব এর সিপিসি-০২ এর একটি চৌকশ টিমের সহায়তায় উপর্যুক্ত অ‌ভিযা‌নটি প‌রিচালনা করেন। জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন। এবং তিনি জানান বাণিজ‌্য মন্ত্রণাল‌য়ের তত্ত্বাবধা‌নে জাতীয় ভোক্তা- অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের মহাপ‌রিচালক অ‌র্পিত ক্ষমতাব‌লে, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার, সিংড়া সা‌র্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় কর্তৃক আজ ০৮ জুলাই, ২০২৩ খ্রিঃ তারিখে ‌নাটোর জেলার সিংড়া উপজেলায় একটি অ‌ভিযান প‌রিচালনা করা হয়। এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীনগরে নাজাতুল উম্মাহ্ মহিলা মাদ্রাসায় সুধী সমাবেশ অনুষ্ঠিত

যশোরে অভিনব কায়দায় গাঁজা বহন; ১১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রাম নাসিব ও এনপিও’র উদ্যোগে উৎপাদন, উৎপাদনশীলতার শীর্ষক সেমিনার

সীতাকুণ্ডে গলায় দড়ি দিয়ে যুবকের আত্মহত্যা

নরসিংদীতে ছয় দিনের নবজাতকের চিকিৎসা করাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত মা

পঞ্চগড়ে ইএসডিওতে মূল দলিল জমা দিয়ে ফেরত না পাওয়ার অভিযোগ

কাশিয়ানীতে আ. লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা 

নাটোরে প্রথমবারের মত অনুষ্ঠিত হলো হরিজন ফুটবল টুর্নামেন্ট

পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে অর্জিত অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলেন বাংলাদেশ প্রতিনিধিদল

বরগুনার আমতলীতে চিকিৎসক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২