বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২০ মার্চ ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সীতাকুণ্ডে সামাজিক সংগঠন নকীবের ইফতার মাহফিল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২০, ২০২৫ ৮:০৯ অপরাহ্ণ

 

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড :

সীতাকুণ্ডে বিগত দিনে ফ্যাসিবাদ সরকারের বাধার কারণে সকল কর্মীদের নিয়ে ইফতার মাহফিল করার সুযোগ ছিল না বলে বিগত স্বৈরাচার সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন এড. মাওলানা তাওহীদুল হক।

বিকাল ৫টায় সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজে পৌরসভাস্হ ৫নং ওয়ার্ডের নকীব সামাজিক সংগঠনের উদ্যোগে নকীব সংগঠনের সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী রাফিদুল ইসলাম রাফীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন,ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি, নকীব সামাজিক সংগঠন ও ইত্তিহাদ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সাবেক আমীর ও সাবেক মেয়র প্রাথী মাওলানা তাওহীদুল হক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন নকীব সামাজিক সংগঠন এর উপদেষ্টা রাশেদুল করিম রাশেদ, পৌরসভা ছাত্র শিবির সাবেক সভাপতি আনোয়ার হোসেন সুমন,ছাত্র শিবিরের পৌর সভাপতি জোবায়ের আলম, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক ইমরান হোসেন,উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের ক্রীড়া সম্পাদক পেয়ার আহাম্মেদ পিয়ারু,সাবেক ছাত্র নেতা ইফতেখার উদ্দিন,আমেরিকা প্রবাসী তরুন সমাজ সেবক সুমন চৌধুরী, এছাড়াও ফরহাদ, কামরুল, রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলের প্রধান অতিথি তাওহীদুল হক চৌধুরী রমজানের তাৎপর্য বর্ণনা করে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে আমাদের কে কোথাও একত্রিত হয়ে প্রোগ্রাম করা সম্ভব ছিলো না। কারণ আমি জামায়াতে ইসলামীর উপজেলা আমীর থাকাবস্হায় জামায়াতের ভীত শক্ত অবস্হানে ছিল বিধায় তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বড় কোন প্রোগ্রাম করতে দেয়া তো দূরের কথা কোন ধরনের ছোট প্রোগ্রাম পর্যন্ত করতে দিতো না। আমাদের নেতাকর্মীদের একটার পর একটা মামলা দিয়ে রাখতো। এমনকি আমাকে ক্রস ফায়ারের হুকুম দিয়ে রেখে ছিল।তবে আল্লাহর রহমতে এখন আমরা প্রাণ খুলে যে কোন ইসলামী প্রোগ্রাম গুলো নির্ভয়ে নির্দিধায় করতে পারছি। তাই চট্টগ্রাম জেলার জনগণের জন্য কাজ করতে এবং আমার উপজেলা ও পৌরসভাবাসীর জন্য কাজ করতে মহান রাব্বুল আলামিন সেই সুযোগ আমাকে করে দিয়েছেন। সুতরাং এই রমজানের তাকওয়ার মাস থেকে যেন আপনাদের জন্য কাজ করতে পারি সেই দোয়া চেয়ে আল্লাহতালার রহমত কামনা করি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহ নার্সিং কলেজের নবীণ বরণে মসিক মেয়র ইকরামুল হক টিটু

নাটোরে লিগ্যাল এইডের পরামর্শে ৪৪৬ মামলা নিষ্পত্তি

নৌকার মনোনয়ন প্রত্যাশী লে.কর্নেল ফোরকান আহমদের গণসংযোগ অব্যাহত

দেবহাটায় মায়ের উপর অভিমান করে ৫ম শ্রেনীর শিক্ষার্থীর আত্মহত্যা

নওগাঁর ধামইরহাটে উপজেলা আ.লীগের মাসিক বর্ধিত সভা অনুষ্ঠিত

আমতলীতে সার্ভেয়ারের সহযোগিতায় সরকারী জমিতে অবৈধভাবে পাকা ভবন নির্মাণ

পার্বতীপুরে এ্যাফেক রেসিডেন্সিয়াল মডেল স্কুলের দোয়া ও ইফতার অনুষ্ঠিত 

পাবনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিস্তল ও রিভলবার সহ ৩ ডাকাত গ্রেফতার

অসমাপ্ত কাজ ও পরিকল্পনাগুলো বাস্তবায়নের মাধ্যমে ময়মনসিংহকে একটি সমৃদ্ধ নগরী গড়তে চাই – মেয়র প্রার্থী টিটু