বাংলাদেশ সকাল
রবিবার , ২৪ নভেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সুনামগঞ্জের সুরমা ইউপি চেয়ারম্যান কর্তৃক ইউপি সদস্যকে পিটিয়ে আহত করার প্রতিবাদে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৪, ২০২৪ ৭:০৯ অপরাহ্ণ

 

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের অনাস্থাপ্রাপ্ত চেয়ারম্যান,আওয়ামীলীগ নেতা আমির হোসেন রেজা কর্তৃক তার ভাই ভাতিজা-বাপ-পুতের দ্বারা অপ্রয়োজনীয় পিআইসির মাধ্যমে রাষ্ট্রের টাকা লুটতরাজকারী এবং পরিষদের প্যানেল চেয়ারম্যান বিএনপি নেতা খোরশিদ মিয়ার উপর বর্বরোচিত হামলাকারী ও তাঁর ভাতিজা শিহাবসহ রেজা বাহিনীর সকল সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় সুরমা ইউনিয়নবাসির আয়োজনে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সুরমা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ৭নং ওয়ার্ডের মেম্বার ফিরোজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল হেলাল,সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শামসুল আলম রাসেল,৬নং ওয়ার্ডের মেম্বার আব্দুল হাই, ৮নং ওয়ার্ডের মেম্বার মো.মঙ্গল মিয়া,৯নং ওয়ার্ডের মেম্বার মোরশেদ মিয়া,সংরক্ষিত ১,২ ও ৩নং ওয়ার্ডের সদস্যা মোছাঃ তানজিনা বেগম, ৪,৫ ও ৬নং ওয়ার্ডের সদস্যা মোছাঃ সাহেনা আক্তার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সদস্যা মাজেদা আক্তার,ব্যবসায়ী আম্বর আলী,রমজান মিয়া,আব্দুল মালেক, সাবেক মেম্বার মানিক মিয়া, আব্দুর রাজ্জাক, ডাঃ হাবিবুল্লাহ, ফজর আলী, জসিম উদ্দিন, সাবেক মেম্বার খসরু মিয়া ও জামাল মিয়াসহ স্থানীয় বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীবৃন্দ।

মানববন্ধন শেষে সুনামগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে ২৫ দফা অভিযোগ সংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে ফ্যাসিস্ট চেয়ারম্যান কর্তৃক বৈষম্যর শিকার ও বঞ্চিত ইউপি মেম্বারদের নিরাপত্তা প্রদানের জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

তারা বলেন, প্রভাবশালী আওয়ামীলীগ নেতাও সুরমা ইউপির দূর্নীতিবাজ এবং অনাস্থাকৃত চেয়ারম্যান আমির হোসেন রেজা এলাকায় এখনও বীরদর্পে বেপরোয়াভাবে চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। ডিসি খতিয়ানের জায়গার মাটি চুরি, গরীব মহিলাদের ভিজিডির চাল আত্মসাৎ,অসহায় বন্দোবস্ত গ্রহনকারীদের জমির জবরদখলকার ছাড়াও দলিল চুরিসহ নানাবিধ অভিযোগে অভিযুক্ত তিনি। গণদাবীর প্রেক্ষিতে অবিলম্বে তাকে ও তার ভাই ভাতিজাকে গ্রেফতারের জন্য প্রধান উপদেষ্টার কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন মানববন্ধনে উপস্থিত সুরমা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

লাদাখ থেকে ভারতজুড়ে আন্দোলন শুরু জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী’র

নাইজেরিয়ার প্রায় সব কূটনৈতিক মিশন বন্ধ 

নিউইয়র্কে সিরাজুল আলম খানের ৮৩তম জন্মদিন পালন করেছে জেএসএফ

কালীগঞ্জে এমটিএফই অ্যাপের ফাঁদে কোটিপতি হওয়ার স্বপ্নে মানুষ, বিনিয়োগের টাকা যাচ্ছে ক্যাসিনোতে

পশ্চিমবঙ্গে একুশে স্মরণে তৃণমূলের প্রস্তুতি সভা

নাটোর চিনিকল শ্রমিক-কর্মচারীদের প্রতীকী অনশন

কক্সবাজারে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা শুরু : অসংখ্য মুসল্লীর জমায়েত

শতবর্ষী মৃত প্রায় গাছ কাটার অনুমতি ভারতীয় সুপ্রিম কোর্টের, এখন বাংলাদেশের গাছ গুলো কি কাটা হবে 

নাটোর ৪ আসনে এমপি পদপ্রার্থী পরিবর্তনের বিকল্প নাই- মেহেদী হাসান 

মেডিকেলে সুযোগ পাওয়া সাদিকের পাশে জয়পুরহাট জেলা প্রশাসক