বাংলাদেশ সকাল
সোমবার , ২১ এপ্রিল ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করলেন স্বামী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২১, ২০২৫ ৫:৩০ অপরাহ্ণ

 

মহিবউল্লাহ কিরন, বরগুনা :

বরগুনার তালতলীর পচাকোড়ালিয়ায় স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করলেন রেজাউল ইসলাম (৩১) নামের এক যুবক। গোসল করার একটি ভিডিও ২০/৪/২৫ রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

রোববার (২০ এপ্রিল) রাত ১০টার দিকে তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। রেজাউল ইসলাম ওই এলাকার মো:কাঞ্চন হাওলাদারের ছেলে।

দুধ দিয়ে গোসল করার কারণ জানতে চাইলে রেজাউল ইসলাম বলেন, ২০১৯ সালে একই উপজেলার শারিকখালী ইউনিয়নের আঙ্গারপাড়া এলাকার সিদ্দিক শিকদারের মেয়ে সাথী আক্তারের সাথে পারিবারিকভাবে বিয়ে আবদ্ধ হই।

বিয়ের পর আমাদের পরিবারে এক ছেলের জন্ম হয়। তার বয়স এখন চার বছর। আমার স্ত্রী তার মায়ের কু-বুদ্ধিতে বিভিন্ন অজুহাতে পরিবারে অশান্তি সৃষ্টি করতে থাকেন, আমি বারবার তাকে সতর্ক করার পরও ছেলের মুখের দিকে তাকিয়ে সংসার করতে বাধ্য হই।

এ ঘটনা নিয়ে পারিবারিকভাবে বেশ কয়েকবার সালিশ-বৈঠকেও বসা হয়। বসার পরেও কোনো মীমাংসা হয়নি।

রোববার ১৯/৪/২৫ বিকেলে দুই পক্ষের গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যানসহ উভয় পক্ষের লোকজনের উপস্থিতিতে স্ত্রীকে তালাক দিই। তারপর আমি ২০ লিটার দুধ দিয়ে গোসল করার মাধ্যমে আমি পাপমুক্ত হতে চাই। আমি নতুন করে আবার জীবন গড়তে চাই। তবে এ ব্যাপারে সাথী আক্তার সাংবাদিকদের কোনো বক্তব্য দিতে রাজি হননি।

রেজাউলের চাচাতো মামাতো ভাইয়েরা বলেন বিকেলে কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদে তাদের তালাক এর পর বাড়িতে আসলে রাত ১০টার দিকে ভাইকে ২০ লিটার দুধ দিয়ে গোসল করিয়ে পাপমুক্ত করে ঘরে তুলেছি।

রেজাউলের বাবা কাঞ্চন হাওলাদার বলেন ওদের চার বছরের একটি সন্তান আছে।

এই সন্তানের এখন কী হবে, সন্তানের কথা চিন্তা করে রেজাউলের অই বউয়ের সাথে সংসার করা উচিত ছিল কিন্তু ছেলেকে মানাতে পারিনি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বিদায়ী ফেব্রুয়ারিতে ৫৪৬ দুর্ঘটনায় ৫৯৯ জন নিহত, আহত ১০৯৯ : যাত্রী কল্যাণ সমিতি

অভিভাবকহীন সুমিরকে বিদ্যালয়ের ভর্তি, অভিভাবক হলেন পৌর মেয়র ছানু 

মেয়াদ পূর্তির আগেই নব নির্বাচিতদের চেয়ারম্যান পরিষদ দখলের অভিযোগ 

মমতার বিরুদ্ধে মুখ খুলে গ্রেপ্তার ভারতের জাতীয় কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তব বাগচী

নিখোঁজের সাত দিন পর কিশোর আলতাফের মরদেহ উদ্ধার

ঝিনাইদহে প্রতিপক্ষরা হাতুড়ি দিয়ে ভেঙে দিয়েছে যুবকের হাত-পা 

শার্শায় ইয়াবাসহ মহিলা ভাইস চেয়ারম্যানের পুত্র আটক

প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরন কানিজ ফাতেমা আহমেদ এমপি’র  

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

সাহিত্যে বিশেষ অবদান রাখায় নূরুল ইসলাম নূরচানকে সংবর্ধণা প্রদান করেছে শিবপুর প্রেস ক্লাব