বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৩ আগস্ট ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

হানাহানি, দাঙ্গা নয়, শান্তিশৃঙ্খলা বজায় রেখে আগামীর বাংলাদেশ গড়তে হবে : জামায়াতের আমীর হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৩, ২০২৪ ১০:১০ অপরাহ্ণ

 

আব্দুল্লাহ আল মামুন : জামায়াত ইসলামী বাংলাদেশের আমীর হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন, ক্ষমতার অপব্যবহার করে হয়রানি, হানাহানি, দাঙ্গা, সংঘাত করা যাবে না। সমাজের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে। মুসলিম, অমুসলিম কোন মানুষের বাড়িঘর ভাংচুর, সম্পত্তি দখল কিংবা তাদের উপর হামলা করা যাবে না। মানুষকে ভালবাসতে হবে। যারা জুলুম করেছে তাদের কাতারে আমরা যেতে চাই না। সবাইকে সাধারণ ক্ষমা করে দিতে হবে। আমরা একে অপরের ক্ষতি করবো না। সবাই মিলে সুন্দর সমাজ ও দেশ প্রতিষ্ঠা করবো।

সোমবার (১৩ আগস্ট) উপজেলার সখিপুর সরকারি খানবাহাদুর আহছান উল্লাহ কলেজ মাঠে ছাত্র জনতার আয়োজনে শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওলিউল রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন আমীর হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহাবুবুল আলম, সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, জেলার অন্যতম সদস্য এম আসাদুজ্জামান মুকুল, উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ সিরাজুল ইসলাম। উপজেলা জামাতের সেক্রেটারী মাওলানা এইচ এম ইমদাদুল হকের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, সাবেক সখিপুর ইউপি চেয়ারম্যান মঈনউদ্দীন ময়না, সাবেক পারুলিয়া ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীন, উপজেলা নায়েবী আমীর মহিউদ্দীন মাহমুদ, কুলিয়া ইউনিয়ন আমীর মাওলানা আনারুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন আমীর মাওলানা আবু ইউসুফ, সখিপুর ইউনিয়ন আমীর মাওলানা ইয়াকুব আলী, নওয়াপাড়া ইউনিয়ন আমীর মাহাবুব আলম, দেবহাটা ইউনিয়ন আমীর আবুল হোসেন, উপজেলা ইউনিট সদস্য সোলাইমান হোসেন, জিয়াউর রহমান, মাসুম খান চৌধুরী, দেবহাটা দক্ষিণ শাখা ছাত্র শিবিরের সভাপতি আশিকুজ্জামান, উত্তর শাখা ছাত্র শিবিরের সভাপতি রোকনুজ্জামান, হিন্দুধর্মীয় নেতা বাসুদেব সরকার প্রমুখ। সমাবেশে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শতশত সাধারণ মানুষ অংশ নেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোর সিটি হোটেলে ছিনতাই ঘটনায় গ্রেফতার ২

গোপালগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে মাদকদ্রব্য ইয়াবাসহ গ্রেপ্তার ১

ডাসারে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

জগন্নাথপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

ঝিকরগাছায় মিস্টির দোকান বন্ধ করতে ইটের পাহাড় 

ময়মনসিংহে সদর পরানগঞ্জ ইউনিয়নে ইজিপিপি প্রকল্পের কাজ না করেই ২৪ লাখ টাকা উত্তোলন

ডিমলায় নব-নির্মিত কমপ্লেক্স ভবন পরিদর্শনে প্রকল্প পরিচালক 

ভারতের ওয়াকফ সম্পত্তি রক্ষা জন্য সকল মুসলিম উম্মাহর  এগিয়ে আসার ডাক দিলেন জমিয়ত নেতা মাসুদ মাদানী

শৈলকুপায় ভেজাল বীজে ক্ষতিগ্রস্ত পেঁয়াজ চাষিদের বিক্ষোভ