বাংলাদেশ সকাল
বুধবার , ৭ আগস্ট ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

২৪ ঘণ্টার মধ্যে পুলিশ সদস্যদের কর্মস্থলে ফেরার নির্দেশ আইজিপির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৭, ২০২৪ ১০:১৫ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ : সব পুলিশ সদস্যদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম। বুধবার (৭ আগস্ট) বিকালে পুলিশ সদরদপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তিনি জানান, রাজারবাগ পুলিশ লাইনস, পিওএম, এপিবিএনস, সব মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইন ও বিশেষায়িত সব পুলিশ ইউনিটের অফিসার এবং ফোর্সকে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলার পুলিশ সুপাররা নিজ এলাকার জ্যেষ্ঠ নাগরিক, পেশাজীবী, ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিদের সমন্বয়ে নাগরিক নিরাপত্তা কমিটি গঠন করার আহ্বান জানিয়েছেন আইজিপি।

এ সময় ময়নুল ইসলাম বলেন, বিরাজমান বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও নিবর্তনমূলক কার্যক্রমের ফলে সদ্য সংঘটিত ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে অভূতপূর্ব গণদাবি প্রতিষ্ঠা লাভ করেছে। আমরা এখন এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছি।

আন্দোলনে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন আইজিপি। তবে তিনি বলেন, দেশের প্রয়োজনে যেকোনো সংকটময় মূহূর্তে পুলিশ সবসময় সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করলেও বৈষম্যবিরোধী আন্দোলনে আগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেননি।

কিছু উচ্চাভিলাসী কর্মকর্তার কারণেই এমনটা হয়েছে দাবি করেন। তিনি আরও বলেন, আমাদের কতিপয় উচ্চাভিলাসী, অপেশাদার কর্মকর্তার কারণে, কর্মকৌশল প্রণয়নে বলপ্রয়োগের স্বীকৃত নীতিমালা অনুসরণ না করা, মানবাধিকার লঙ্ঘন ও নেতৃত্বের ব্যর্থতায় আমাদের অনেক সহকর্মী আহত, নিহত এবং নিগৃহীত হয়েছেন।

এখন থেকে আইনি উপায়ে সব দায়িত্ব পালনে পুলিশ দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ জানিয়ে বাহিনী প্রধান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ছাত্র, সাধারণ মানুষ, পুলিশসহ প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আমরা সর্বাত্মকভাবে সচেষ্ট আছি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নরসিংদীতে নিজ ঘর থেকে মিষ্টির কারিগরের রক্তাক্ত লাশ উদ্ধার

স্মার্টফোনে জুয়া খেলা : ধ্বংসের পথে যুব ও তরুন সমাজ

বিজয় দিবস উপলক্ষ্যে সর্বস্তরের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ।

আত্রাইয়ে সবজি ও আলুর দাম লাগামহীন

ভিপি নূরের উপর হামলায় আমতলীতে তীব্র প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে ‘অভিশপ্ত আগস্ট’ মঞ্চায়ন

ঈদগাঁও মাইজপাড়া খালের অস্তিত্ব বিলীন, খনন দাবীতে সোচ্চার এলাকাবাসী 

আবুধাবীতে প্রবাসী ফটিকছড়িবাসীর উদ্যোগে সনি’র গণ সংবর্ধনা

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির দুই কর্মচারীর মৃত্যু

নাটোরে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বড়দিন পালন