বাংলাদেশ সকাল
সোমবার , ২২ মে ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গ্রাম আদালত অত্যন্ত জনগুরুত্বপূর্ন ও শক্তিশালী একটি আদালত: ইউএনও শাহাদাত হুসেইন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২২, ২০২৩ ৪:৪৫ অপরাহ্ণ

আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার॥ নওগাঁর রাণীনগরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা সম্মেলন কক্ষে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে গ্রাম আদালতের অত্যন্ত জরুরী বিষয়গুলোর উপর প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। প্রশিক্ষণে উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান-১ ও সচিবরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন গ্রাম আদালত অত্যন্ত জনগুরুত্বপূর্ন ও শক্তিশালী একটি আদালত। যে আদালতের মাধ্যমে সকল বিষয়ে স্থানীয়রা বিচারিক সেবা পেয়ে আসছেন। অনেক সময় এই আদালতের সঙ্গে জড়িতরা অনেক নিয়ম না জানার কারণে সঠিক ভাবে বিচার কাজ সম্পন্ন করতে পারেন না। আবার অনেক সময় অজানার কারণে গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করার মতো বিচার কাজগুলো অন্য আদালতে প্রেরণ করা হয় যার ফলে তা সম্পন্ন হতে অনেক সময় লেগে যায়। তাই গ্রাম আদালতকে আরো শক্তিশালী করতে, দ্রুত আদালতে আসা মামলা ঝুলিয়ে না রেখে নিষ্পত্তি করাসহ নানা বিষয়ে আরো বেশি করে অবগত করতেই এমন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণের আয়োজন করা। আমি আশাবাদি এই প্রশিক্ষণের মাধ্যমে অনেক অজানা ও ছোট বিষয়গুলো সংশ্লিষ্ট ব্যক্তিরা জানতে পারবেন এবং আদালতে আসা সকল মামলা দ্রুত নিষ্পত্তির মাধ্যমে সরকারের গৃহিত ভিশন ও মিশনকে এগিয়ে নিতে অত্যন্ত সহায়ক ভুমিকা রাখতে পারবেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাবনায় ওয়ানশুটারগানসহ গ্রেফতার ১

আমতলীতে বসুন্ধরা শুভ সংঘের কমিটি গঠন

বেনাপোল চেকপোষ্টে ভারত ফেরত নারী পাসপোর্ট-যাত্রীর কাছ থেকে ৭৬৫০০ মার্কিন ডলার জব্দ 

আমতলীতে সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

অবৈধ সুতির জালে উজার হচ্ছে সব রকমের মাছ, নিধন করা হচ্ছে মুক্ত জলাশয়ের মাছ; তবু নীরব মৎস্য অফিস

রামগড়ে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এক মাদককারবারী আটক 

পাথরঘাটায় দু’টি চিত্রা হরিণের চামড়া উদ্ধার !

জাতির জনকের সমাধিতে আমতলী উপজেলা আওয়ামী লীগের পুষ্পার্ঘ্য অর্পণ 

চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ, গ্রেফতার তরুণ