বাংলাদেশ সকাল
বুধবার , ২৩ আগস্ট ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে ৩৫ মণ ইলিশ : ১৬ লাখে বিক্রি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৩, ২০২৩ ৪:৪৯ অপরাহ্ণ

তাওহীদুল ইসলাম শুভ, বরগুনা পাথরঘাটা॥ বঙ্গোপসাগরে একটি ট্রলারে ৩৯ মণ মাছ ধরা পড়েছে। যার মধ্যে ৩৫ মণই ইলিশ। বুধবার (২৩ আগস্ট) সকালে এ মাছ নিয়ে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে আসে ট্রলারটি। পরে সব মাছ ১৬ লাখ টাকায় বিক্রি করা হয়।

ওই ট্রলারের নাম এফবি আরএস-২। ট্রলারটির মালিকের নাম মোঃ আনোয়ার হোসেন। তিনি বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের নলী বন্দর এলাকার বাসিন্দা।

ট্রলারটির মাঝি মোঃ মনির জানান, সহ জেলেদের নিয়ে পাথরঘাটা থেকে পাঁচ দিন আগে সাগরে মাছ শিকার করতে যান তিনি। পাথরঘাটা থেকে পূর্বদিকে গভীর বঙ্গোপসাগরে মাছ শিকার করেন তারা। এসময় তাদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ে। প্রতিটি ইলিশের ওজন ৮ শ’গ্রাম থেকে দেড় কেজি পর্যন্ত।

ট্রলারটির মালিক মোঃ আনোয়ার হোসেন বলেন, একসঙ্গে এত মাছ আমার ট্রলারে আর কোনদিন ধরা পড়েনি। এর মাধ্যমে আমি ক্ষতি কাটিয়ে উঠতে পারব। আর জেলেরাও লাভবান হবে।

পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপুর সাথে কথা বললে তিনি বলেন, ৬৫ দিন নিষেধাজ্ঞা থাকার পর থেকেই প্রতিটি ট্রলারে ইলিশ অহরণ কম-বেশি পাচ্ছে, গত বছরের তুলনার চেয়ে এবার সাগরে অনেক মাছ বৃদ্ধি পেয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

চাঁদাদাবী করায় ছাত্রদল নেতাসহ ৩জনকে পুলিশে সোপর্দ 

ঝিনাইদহের কালীগঞ্জের পল্লী থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঈদগাঁওর বিভিন্ন এলাকার ব্যারিস্টার মিজান সাঈদের নির্বাচনী প্রচার-প্রচারণা  

কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন                                               

নড়াইলে নিজের সাফাই গাইতে সাংবাদিক সম্মেলন করে বিপাকে খোকন হুজুর !

ঈদগাঁওতে ব্যবসায়িক প্রতিষ্ঠানে নেই নিত্যপণ্যের মূল্য তালিকা : তদারকির দাবী

লাইফ ভেরিফিকেশন উদ্বোধন হল ধামইরহাটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাভোগীদের 

তিন শিশু সন্তানকে নানীর কাছে রেখে তারা সমুদ্র সৈকতে গিয়ে লাশ হয়ে ফিরলো

শাজাহানপুরে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী পালিত

একতরফা নির্বাচনের ব্যবস্থা করলে নির্বাচন কমিশন গণধিকৃত হবে