বাংলাদেশ সকাল
রবিবার , ২৭ আগস্ট ২০২৩ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগাঁওতে কিশোরীর আত্মহত্যা : পরিবারজুড়ে শোকের ছায়া

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৭, ২০২৩ ১:৪৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার॥ কক্সবাজারের ঈদগাঁওতে ফাঁসিতে ঝুলে এক কিশোরী আত্মহত্যা করেছে। ২৬ আগস্ট সন্ধ্যায় উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কালির ছড়া শিয়া পাড়া থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত কিশোরীর নাম সুমাইয়া আক্তার (১১)। সে উক্ত এলাকার মালয়েশিয়া প্রবাসী আব্দুল আমিনের প্রথম মেয়ে। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে কেউ কিছু বলতে পারেননি।

নিহতের মাতা হামিদা আক্তারের বরাতে স্থানীয়রা জানান, মাগরিবের আগে সুমাইয়া নাস্তা কিনতে স্থানীয় একটি দোকানে যায়। পরে নিজ বাড়ির রান্নাঘরে ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। মা তাকে এ অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করে। এতে স্থানীয়রা জড়ো হন। খবর পেয়ে ঈদগাঁও থানার এস, আই মহিউদ্দিন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। নিহতের মাতা জানান, আসরের পর থেকে তিনি তার মেয়েকে খুঁজছিলেন। ঢাকায় অবস্থানরত ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবির জানান, নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যাবে।

প্রত্যক্ষদর্শী সাখাওয়াত হোসাইন জানায়, নিহত কিশোরী তেঁতুলতলী শাহ ছৈয়দিয়া জব্বারিয়া আদর্শ নূরানী মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল। এদিকে অনাকাঙ্ক্ষিত এ মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া বিরাজ করছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পদত্যাগের দাবিতে যবিপ্রবিতে উপাচার্য্যের কুশপুত্তলিকা দাহ, প্রক্টোরিয়াল বডির পদত্যাগ 

বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনা সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা

নাটোর জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয়

হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছিলো আল আমিন এর মরদেহ 

দৈনিক প্রতিদিনের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কাশিয়ানীতে মানববন্ধন

ডামি নির্বাচন সরকারের নৈতিক পরাজয় : হাজী আনোয়ার হোসেন লিটন

শেরপুরে বালুভর্তি মাহিন্দ্র উল্টে চালকের মৃত্যু

পাঁচবিবিতে জুলাই শহীদ বিশালের নামে একাডেমী ভবন 

দুবাইতে সার্ক সাংবাদিক ফোরাম ইউএই’র অভিষেক

রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের শেষ শ্রদ্ধায় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মোসলেম উদ্দিন আহমেদ