বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৯ নভেম্বর ২০২২ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বেনাপোলে মদ গাঁজা ফেনসিডিলসহ আটক ৩

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৯, ২০২২ ৬:০৫ অপরাহ্ণ

 

বেনাপোল প্রতিনিধি॥ যশোরের বেনাপোলে পৃথক অভিযান চালিয়ে ১৭ বোতল মদ, ২০ বোতল ফেনসিডিল ও ৫০০ গ্রাম গাঁজা সহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া এমপি মোড়ের সামনে থেকে একটি বাংলাদেশি ট্রাক থেকে ১৭ বোতল ভারতীয় মদ সহ

দুলাল মাতুব্বর (৪৫) ও একই স্থান থেকে ২০ বোতল ফেনসিডিল একটি মোটরসাইকেল সহ মোঃ রাকিব (২০) কে আটক করেছে পুলিশ। পরে ৫০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেল সহ মোঃ মাহাবুর রহমান (৩৪) নামে একজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, বরিশাল গৌরনদী এলাকার মৃত হাসেম মাতুব্বর এর ছেলে দুলাল মাতুব্বর, বেনাপোল গয়ড়া গ্রামের মোঃ শরিফুল এর ছেলে রাকিব হোসেন ও নারায়নপুর গ্রামের আলাউদ্দিন বিশ্বাস এর ছেলে মাহাবুর রহমান।

উদ্ধার মাদকসহ আসামী আটকের বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে মদ-গাঁজা-ফেনসিডিলসহ তিনজন মাদক কারবারিকে আটক করে। আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কোটচাঁদপুর দোড়া ইউনিয়ন পরিষদে ২০২৩ এর প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা সংবর্ধিত

জুলাই গণঅভ্যুত্থানের বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে ইশা.আন্দোলনের সেক্রেটারি নিহত 

১ জুন হতে বেনাপোল-মোংলা রুটে চলবে ট্রেন

সমুদ্রতীরবর্তী অঞ্চলগুলোর প্রয়োজনীয় স্থানে জেটি স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : মন্ত্রিপরিষদ সচিব

না’গঞ্জ জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আড়াইহাজার ও গোপালদীতে মোবাইল কোর্ট অভিযান 

বদলগাছী পাহাড়পুর বৌদ্ধবিহারের মূল মন্দিরের চারপাশ জলাবদ্ধতা, দর্শনার্থীদের ভোগান্তি

বাগমারার তাহেরপুরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত গেইটের ব্যানার ছিড়ে ফেলল দুর্বত্তরা

ভূরুঙ্গামারীতে বাজি ধরে নদী পার হতে গিয়ে যুবক নিখোঁজ

বাগমারায় বিশ বছর চাকরির পর আয়া পদ শূন্য দেখিয়ে সভাপতির পুত্রবধূকে নিয়োগ

কক্সবাজারে বঙ্গবন্ধু আন্তজার্তিক বিচ ভলিবল শিরোপা জিতলো শ্রীলঙ্কার নারী দল