বাংলাদেশ সকাল
শনিবার , ২ সেপ্টেম্বর ২০২৩ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোর বাগাতিপাড়ার প্রতারক অন্তরার বিচারের দাবিতে বিক্ষোভ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২৩ ৮:১২ অপরাহ্ণ

সুরুজ আলী, নাটোর প্রতিনিধি॥ নাটোরের বাগাতিপাড়ায় কালেজ পড়ুয়া ছাত্র কৌশিক আহমেদ এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা ও রাজিকুল ইসলাম পাপ্পুর (পুলিশ সদস্য) বিরুদ্ধে প্রতারাণার ষড়যন্ত্রের প্রতিবাদে ষড়যন্ত্রকারী সাদিয়া নওশিন অন্তরার শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গালিমপুর গ্রামবাসী।

শনিবার (২ সেপ্টেম্বর) সকালে গালিমপুর গ্রামবাসী ও বাগাতিপাড়ার সর্বসাধারণের ব্যানারে উপজেলার বিহারকোল বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিহারকোল বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন করে বড়াল ব্রীজের কাছে গিয়ে শেষ হয়। সাদিয়া নওশীন অন্তরা বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের গালিমপুর গ্রামের মোঃ আনিছুর রহমান ওরফে আনিছের মেয়ে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগীর পরিবারের সদস্য সাইফুল ইসলাম, জুয়েল রানা, ইউপি সদস্য আব্দুল মতিন, স্থানীয় মশিউর রহমান মানিক, রেখা বেগম সহ আরও অনেকে। বক্তারা বলেন, যুবকদের বন্ধুত্বের জালে ফেলে অন্তরঙ্গ মুহূর্তের ছবি, ফোন কল রেকর্ড ও ভিডিও চিত্র ধারণের পর প্রতারণা করে, এরপর মামলা ও নানা ভয় ভীতি দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়াই সাদিয়া নওশীন আন্তরার মূল উদ্দেশ্য। বক্তারা অভিযোগ করে বলেন, সাদিয়া নওশীন অন্তরার মূল টার্গেট সম্পদশালী ব্যবসায়ী ও সরকারি চাকরিজীবী যুবক। ওই যুবতীর প্রেমের ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন একাধিক যুবক ও তাদের পরিবার।

বক্তারা আরও বলেন, সম্প্রতি গালিমপুর গ্রামের মোঃ জুয়েল ইসলামের ছেলে মোঃ কৌশিক আহমেদ (২১) এর নামে গত ৬ আগস্ট নাটোর জেলার নলডাঙ্গা থানায় ষড়যন্ত্রমূলকভাবে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। {যার মামলা নং-৬,২০২৩, ধারা-১০নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০(সংশোধিত ২০২০); তৎসহ ৮(১)/৮ (২)/৮(৩), ২০১২}। কৌশিক কে ওই মামলায় আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় নলডাঙ্গা থানা পুলিশ। এছাড়াও ভুক্তভোগী একই ইউনিয়নের সোলইপাড়া গ্রামের পুলিশ সদস্য রাজিকুল ইসলাম পাপ্পুর চাচা সাইফুল ইসলাম বলেন, কিছুদিন আগে তার ভাতিজার সাথে প্রেমের সম্পর্কের দাবি তুলে ভয়ভীতি দেখালে স্থানীয়ভাবে ২ লাখ ৫০ হাজার টাকার মাধ্যমে আপোষ মিমাংশা করতে বাধ্য করে। এরপর গত ২৮ আগস্ট দুপুরে তার ভাতিজা পাপ্পুকে বিয়ের দাবিতে তাদের বাড়িতে অবস্থান করে আত্মহত্যার হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি দেখায়। তিনি অভিযোগ করে আরও বলেন, খোদ সাদিয়া নওশীনের বাবা মোঃ আনিছুর রহমান ওরফে আনিছ তার মেয়ের একের পর এক অপকর্মকে প্রশ্রয় দিয়ে একাধিক যুবকের নিকট থেকে মোটা অংকের টাকা আদায়ে সহযোগীতা করেন।

এমন কর্মকান্ডকে পুরুষ নির্যাতনের শামিল উল্লেখ করে ষড়যন্ত্রকারী সাদিয়া নওশীন অন্তরার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধনের বক্তারা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মানুষের পাশে থেকে কাজ করছে ড.হুমায়ুন কবির 

ঐতিহাসিক মুজিব নগরে ‘সর্বস্তরে জাতীয় স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলনে’র পথচলা শুরু

আরব আমিরাতে হুদায়বিয়া রেস্টুরেন্টের হলরুমে মরহুম জহিরুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল

প্রেসক্লাব গোপালগঞ্জ ও সময় টিভির অফিসে চুরি

কক্সবাজার ৩ ( সদর-রামু-ঈদগাঁও) আসন থেকে মনোনয়ন নিলেন যারা

যুক্তরাষ্ট্রে হারিকেন হেলেনের তাণ্ডবে নিহত ৪৫

কাশিয়ানীতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শাজাহান মোল্লা গ্রেপ্তার

সোনারগাঁয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি ও বৃক্ষরোপন অনুষ্ঠিত

গংগাচড়ায় অবসর ও বদলিজনিত বিদায় সংবর্ধনা

রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক লীগের ২৯’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত