বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৭৩ জন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৫, ২০২৩ ৭:১২ অপরাহ্ণ

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ : ঝিনাইদহে কোনভাবেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু। নতুন করে গত ২৪ ঘন্টায় জেলার ৬ উপজেলায় ৭৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেলার ৬ উপজেলায় নতুন করে ৭৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর হাসপাতালেই ভর্তি হয়েছে ২৩ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৭’শ ১৭ জন। বর্তমান সদর হাসপাতালে ভর্তি আছে ৬৯ জন।

এদিকে কম শয্যা আর জনবল সংকটের কারণে বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও নার্সরা। হাসপাতালে শয্যা না পেয়ে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছে রোগীরা। এদিকে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন, পৌরসভা বা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কোন প্রচার ও সচেতনতা লক্ষ্য করা যায়নি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত