আল-আমিন গুরুদাসপুর, নাটোর : বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে গুরুদাসপুরে আ.লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫নং ধারাবারিষা ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব আলহাজ্ব ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী মাননীয় সংসদ সদস্য, ৬১ নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) ও স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক, নাটোর জেলা আওয়ামী লীগ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর পৌরসভার মেয়র জনাব শাহানেওয়াজ, আলী মোল্লা, গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আনোয়ার হোসেন, নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আয়ুব আলী প্রাং, বিয়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সুজা, মশিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল বারী, সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।




















