বাংলাদেশ সকাল
রবিবার , ৪ ডিসেম্বর ২০২২ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে নকলায় স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২২ ১১:৩০ অপরাহ্ণ

 

শেরপুর প্রতিনিধি॥ শেরপুরের নকলায় স্ত্রী শাহনাজ বেগম (৪০) কে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রাসেল মিয়ার বিরুদ্ধে। ৪ ডিসেম্বর রবিবার ভোরে উপজেলার চন্দ্রকোণা ইউনিয়নের জানকিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহনাজ বেগম ওই গ্রামের বিষু মিয়ার মেয়ে। স্থানীয়দের ধারনা শাহনাজকে তার স্বামী রাসেল হত্যা করে ঘর তালা দিয়ে কৌশলে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জানকিপুর এলাকার মানিক মিয়ার সাথে প্রায় ৯ বছর আগে শাহনাজের প্রথম বিয়ে হয়। মানিকের সাথে বিবাহ বিচ্ছেদ ঘটলে গাজীপুরে গার্মেন্টসে কাজ নেয় শাহনাজ। শ্রীপুরের মজিবরের ছেলে রাসেলের বাড়ীতে ভাড়া থাকার পরিচয়ে দ্বিতীয় বিয়ে হয় তার সাথে। এক বছর পর বাড়ী ফিরে স্থায়ীভাবে বসবাস শুরু করে তারা।

রবিবার সকালে ঘরের বাইরে থেকে তালা দেয়া দেখে পরিবারের অন্য সদস্যরা ডাকাডাকির এক পর্যায়ে কোন সাড়া না পেলে তালা ভেঙ্গে ভিতরে গেলে শাহনাজের রক্তাক্ত মরদেহ মেঝেতে পরে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ শাহনাজের মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

এব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ জানায়, এ বিষয়ে নিহতের মা লাকী বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে ভেড়া বিতরণ 

সিলেট ওসমানী বিমানবন্দরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন এম এ ছাত্তার 

জনগণের দুর্ভোগ নিরসনে যশোরের রাজারহাটে বেইলি ব্রীজ উদ্বোধন

বেনাপোলে ৩০০ পিচ ইয়াবা ও একটি প্রাইভেট কার সহ তিন কারবারি আটক 

আমতলীতে সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

আবুধাবির এলেক্ট্রাতে দেশীয় প্রতিষ্ঠান উদ্বোধন করলেন এমপি সনি

বগুড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সরকারি আজিজুল হক কলেজের ছাত্রীর আত্মহত্যা

পঞ্চগড়ে ইউনিয়ন বিএনপির কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ গড়ালো পঞ্চম দিনে

যশোরে রেড ক্রিসেন্টের কম্বল পেয়ে বেজায় খুশি মানুষ

পটুয়াখালী মেডিকেল কলেজে ‘বিশ্ব স্ট্রোক দিবস’ পালিত