বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০২৩ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চট্টগ্রামে খুলশীতে দুই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৩ ১২:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ নভেম্বর) রাত ১০টা ৫০ মিনিটে খুলশী থানাধীন ওয়াসার মোড়ে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা খাঁন খলিলুর রহমান বলেন, ‘ওয়াসার মোড়ে পাশাপাশি থাকা দুটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। কে বা কারা বাস দুটিতে আগুন দিয়েছে, তা জানি না। খবর পেয়ে রাত ১১টার দিকে আগ্রাবাদ স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩০-৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে গাড়ি দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, ওয়াসার মোড়ে দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে রাত সাড়ে ৭টার দিকে বাদুরতলা এলাকায় টিসিবির একটি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। যদিও আগুন পুরোপুরি ছড়িয়ে পড়ার আগে নিয়ন্ত্রণে আনা হয়।

কৃতজ্ঞতা: বাংলা ট্রিবিউন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সিদ্বিরগঞ্জে বিক্ষোভ সমাবেশে ইসরাইলের পণ্য বয়কট করার আহ্বান জানান মাওলানা দ্বীন ইসলাম

নিউজ পোর্টাল জার্নালিস্ট এসোসিয়েশন আন্তর্জাতিকভাবে তালিকাভুক্ত হলো

কালকিনিতে গৃহবধুর লাশ উদ্ধার, স্বামী ও ননদ আটক

সিরাজগঞ্জের তাড়াশের সড়াতলা ধানকুন্টি থেকে মাদারজানি হয়ে মাধাইনগর পর্যন্ত রাস্তা পাকা করনের দাবী

পাইকগাছায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নৌকা মনোনয়ন প্রত্যাশী গিলবার্ট নির্মল বিশ্বাসের বিভিন্ন স্থানে সপ্তাহ ব্যাপী গণসংযোগ

জেলা প্রশাসকের নির্দেশে সয়াবিন তেল এর কৃত্রিম সংকট তৈরি রোধে মোবাইল কোর্ট অভিযান

নিয়মিত অগ্নিকান্ড মেহেরপুরে, এবার ঝাঁঝা গ্রামে কৃষকের বাড়িতে আগুন

পঞ্চগড়ে সাড়ে ১৪ লাখ টাকা দিয়েও অফিস সহায়কের চাকুরী পাননি বিদ্যালয়ের জমিদাতার মেয়ে

বগুড়ায় শুক্রবার থেকে প্রচারণায় নামছেন হিরো আলম, পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ