বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৫ মার্চ ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে সোহাগপুরে বীরাঙ্গনা নারীদের নিয়ে ‘দেশ রূপান্তরের’ পাঁচ পূরণ পালিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৫, ২০২৪ ৭:৪৪ অপরাহ্ণ

 

শেরপুর প্রতিনিধি : দৈনিক দেশ রূপান্তরের পাঁচ বছর পূর্তি উপলক্ষে পাঁচ পূরণ অনুষ্ঠান পালিত হয়েছে। এ উপলক্ষে ৪ মার্চ বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ঐতিহাসিক সোহাগপুর বিধবা পল্লীতে স্থানীয় বীরঙ্গনা ও জায়াদের নিয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

বীরাঙ্গনা হাফিজা বেওয়া বলেন, আমাদের এই বিধবা পল্লীতে দেশ রুপান্তর পত্রিকার অনুষ্ঠান আয়োজন করায় আমরা খুশি। তারা আমাদের সম্মান দিয়েছে।

দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শফিউল আলম সম্রাটের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, সিনিয়র সাংবাদিক জিএম বাবুল, গাংচিল সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি ও সাংবাদিক রফিক মজিদ, নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক হুমায়ুন কবির, সাংবাদিক কাকন সরকার, বাপ্পি সহ অন‍্যান‍্যরা।

প্রেসক্লাব সভাপতি মান্নান সোহেল তার বক্তব্যে বলেন, দেশ রুপান্তর দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সোহাগপুর বিধবা পল্লীতে দেশ রুপান্তরের এই ভিন্নধর্মী প্রতিষ্ঠাবার্ষিকী পালন করায় কতৃপক্ষকে ধন‍্যবাদ জানাই।

আলোচনা শেষে বিধবা পল্লীর বীরাঙ্গনা দের সাথে দেশ রূপান্তরের পাঁচ পূরণ এর কেক কাটা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বেনাপোলে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

যুক্তরাষ্ট্র থেকে ঈদগাঁওর সিমনি কানিজের পিএইচডি ডিগ্রি অর্জন 

পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৫৬

ময়মনসিংহে ৭ দফা দাবিতে পাওয়ার শ্রমিকদের স্মারকলিপি 

দেশের বিদ্যমান উদ্ভুত পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পাইকগাছায় মৎস্য সম্পদ উন্নয়নে সংগঠনের প্রয়োজনীয়তা শীর্ষক কর্মশালা

দীর্ঘবছর ধরে পোকখালী-ইসলামপুরে নেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র : বিপাকে রোগীরা 

বড়াইগ্রামে জামায়াত নেতা গ্রেফতার

কলারোয়ায় ইটভাঙা মেশিন উল্টে শ্রমিক নিহত

দেবহাটায় টানা বৃষ্টিতে সড়ক ও গ্ৰামে জলাবদ্ধতা; দুর্ভোগে নিম্ম আয়ের মানুষ