বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৩০ এপ্রিল ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহে লাঠির আঘাতে ভ্যান চালক নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৩০, ২০২৪ ৮:৫৬ অপরাহ্ণ

 

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় পারিবারিক কলহের জেরে মামাতো ভাইদের লাঠির আঘাতে শরিফুল ইসলাম বাটুল (৪৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে।

সোমবার রাতে উপজেলার ত্রিবেণী ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাটুল ওই গ্রামের মৃত তারাচাদ মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, ভ্যান চালক শরিফুল ইসলাম বাটুলের সাথে তার মামাতো ভাই রহিম, লিটন ও রহমানের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছিল। সোমবার বিকেলে তাদের উভয়ের ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে বাটুলকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে মামাতো ভাইয়েরা। বিকাল থেকে রাত পর্যন্ত বাড়িতেই চিকিৎসাধীন ছিলো বাটুল। রাত ৯ টার দিকে শারিরীক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্তরা।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শরিফুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনার সংবাদ শোনার পর আমরা ঘটনাস্থলে এসেছি। এ ঘটনায় যারা জড়িত তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত