বাংলাদেশ সকাল
রবিবার , ১৯ মে ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাথরঘাটায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৯, ২০২৪ ৭:০৪ অপরাহ্ণ

 

তাওহীদুল ইসলাম শুভ, পাথরঘাটা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় মাঠ থেকে গরু আনতে আসাদুল (৩০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার বেলা চারটার দিকে উপজেলার কাঠাতলী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এঘটনায় তার ছেলে আব্দুল্লাহ (৮) আহত হয়েছে। এবং দুটি গরু মারা গেছে।

নিহত আসাদুল কাঠাতলী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের আলমগীর হোসেনের ছেলে।

স্থানীয় হুমায়ূন কবির লিটন পরিবারের বরাত দিয়ে জানান আসাদুল দুপুরের ভাত খেয়ে বিশ্রাম করছিল। আকাশে মেঘ হওয়ায় বাড়ির সামনের মাঠে গরু আনতে যায় আসাদুল ও তার ছেলে। এসময় হঠাৎ তাদের উপর বজ্রপাত পরলে ঘটনা স্থলে আসাদুলের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য শামীম জানান আসাদুল অত্যন্ত গরীব মানুষ। নদীতে মাছ শিকারের পাশাপাশি গরু পালন করতো। মাঠ থেকে সেই গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে মৃত্যু হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত