বাংলাদেশ সকাল
বুধবার , ৩ জুলাই ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভারতের উত্তর প্রদেশে প্রসাদগ্রহনের সময় পদদলিত হয়ে ১২১ জনের মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৩, ২০২৪ ৮:২৩ অপরাহ্ণ

 

ভারত থেকে মনোয়ার ইমাম: ভারতের উত্তর প্রদেশে ধর্মীয় অনুষ্ঠানে প্রসাদগ্রহনের সময় পদদলিত হয়ে ১২১ জনের মৃত্যু হয়েছে। ৩ জুলাই বুধবার সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ভারতের উত্তর প্রদেশের হাথরসের মুঘলাগাড়ি গ্রামে একটি ধর্মীয় প্রতিষ্ঠান আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় হয়।  অনুষ্ঠানের এক পর্যায়ে প্রসাদ বিতরণ চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে পদদলিত হয়ে এ ১২১ জনের মৃত্যু হয় বলে জানা গেছে। এদের অনেকেই  শিশু ও মহিলা।

ঘটনার পর সেখানে ছুটে যায় এটা জেলার পুলিশ সুপার শ্রী রাজেশ কুমার সিংহ। সেই সঙ্গে ছুটে আসেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ। তার মন্ত্রী সভার সদস্য লক্ষ্মীনারায়ণ সিং ও সন্দীপ সিং সিকদার ছুটে আসেন।

এ ঘটনার প্রেক্ষিতে আয়োজকরা জানন, হঠাৎ করে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে ঠেলাঠেলির কারণে ঘটনাটি ঘটেছে। আহতদেরকে জেলার সিকদার গড় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে ২০২০ সালে  উত্তর প্রদেশের হাথরস জেলায় দলিত নারীদের উপর গণধর্ষণের ঘটনায় গোটা দেশের কাছে মাথা হেঁট হয়ে যায় উত্তর প্রদেশ সরকারের।

এদিকে এ ঘটনার জন্য সমাজবাদী পার্টির সাংসদ এবং বিরোধী দলের সদস্যরা এই ঘটনার জন্য উত্তর প্রদেশ সরকারকে দায়ী করে যোগী আদিত্য নারায়নের পদত্যাগ চাইছে।

ঘটনার পর ইতিমধ্যেই ঘটনার সত্যতা নিশ্চিত করতে ঘটনার স্হানে যাচ্ছে সাবেক উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।

এই ঘটনার তিব্র নিন্দা জানিয়েছে ভারতের লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। এই ঘটনার পর কি কারণে এমন ঘটনা ঘটেছে তার তদন্ত করতে নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নারায়ন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীনগরের কালীগ্রাম ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা 

শেরপুরে কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

আমতলীর পৌর যুবলীগ সভাপতি আইনজীবী আরিফ গ্রেফতার

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার কারবারী

পাবনার ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় স্ত্রী নিহত স্বামী আহত

মেহেরপুরে অপহৃত দুই হিজড়া অচেতন অবস্থায় উদ্ধার 

বিয়ের ৪দিন পর স্ত্রীর হাতে স্বামী খুন !

গঙ্গাচড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঈদুল আযহা উপলক্ষে ঈদগাঁওতে বিশাল পশুর হাটের প্রস্তুতি 

ট্রাকের ধাক্কায় নীলফামারীর ডিমলা ও ডোমারে ২জন নি’ হত