বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বোদায় ক্ষেতে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য প্রয়োগ, থানায় অভিযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৪ ৮:২২ অপরাহ্ণ

 

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের সহিমন পাড়া গ্রামে সাড়ে একাত্তর শতক জমির আমন মৌসুমের ধান ক্ষেতে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য প্রয়োগ করা হয়েছে। এ ঘটনায় ক্রয়সূত্রে জমির মালিক মৃত আজিজার রহমানের ছেলে আব্দুস সালাম (৬০) বাদী হয়ে একই গ্রামের মৃত খায়রুল রহমানের ছেলে লুৎফর রহমান (৫৯), লুৎফর রহমানের ছেলে আরিফ হোসেন (২৫) এবং লুৎফর রহমানের স্ত্রীর আহিমা খাতুনের (৪৬) বিরুদ্ধে বোদা থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে অভিযুক্তরা যৌথভাবে ধান ক্ষেতে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য প্রয়োগ করে এবং একটি সাইনবোর্ড জমিতে টাঙ্গিয়ে দেয়৷ বিষ প্রয়োগের পর সবুজে ভরা ক্ষেত সোনালী (পাকা আনরণ) হতে শুরু করে এবং ধানের গাছ নষ্ট (মৃত) হতে শুরু করে। এতে প্রায় ৯০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করে আব্দুস সালাম। আরো জানা যায়, ২৪/০৪/১৯৯৬ ইং তারিখে ১৯৫৪ নং দলিল মূলে ১৬.৫০ শতক, ০১,১৯, ১৯৯৯ ইং তারিখে ১১১৫ নং দলিল মূলে ১৬.৫০ শতক, ০৯/০২/২০০২ ইং তারিখে ২২ শতক সহ সর্বমোট ৭১.৫০ শতক জমির ক্রয়সূত্রে মালিক হয়ে কাগজপত্র নিয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করতে থাকেন মোঃ আব্দুস সালাম।

কিন্তু লুৎফর রহমান গংদের কারণে বর্তমানে তিনি আইনি হয়রানি সহ নানা ভাবে হয়রানির শিকার হচ্ছেন। ধান ক্ষেতে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য প্রয়োগ করে অবৈধভাবে জমি দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন লুৎফর রহমান। এবিষয়ে ভুক্তভোগী মোঃ আব্দুস সালাম বলেন, আমার ধান ক্ষেতে বিষ (ক্ষতিকর রাসায়নিক দ্রব্য) প্রয়োগ করার পর আমি আইনের আশ্রয় নিই। লুৎফর রহমানের ছেলে আরিফ হোসেন পুলিশে চাকুরী করা সত্ত্বেও নিয়মনীতি তোয়াক্কা না করে জমিতে বিষ প্রয়োগ করার পর জমি দখল করার অপচেষ্টা করে৷ এছাড়া তারা এই জমির লোভে আমার বিরুদ্ধে ছিনতাই সহ ১৫ টিরও অধিক মামলা দায়ের করেছেন, এখনো চলমান আছে। আমার সাথে হওয়া এসব অন্যায়ের জন্য আমি কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে জানতে লুৎফর রহমানের মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি। তবে এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন স্থানীয়রা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাগমারায় কর্মরত সাংবাদিকদের সাথে আ’লীগ মনোনিত প্রার্থী কালামের মত বিনিময়

সন্তানের জন্য যদি মায়ের শেষ চিঠি টা হতো তাহলে কাঁদবে না বিবেক

দেবহাটার পল্লীতে গাছ কেটে বিনষ্ট করল দুর্বৃত্তরা

নাটোর বাগাতিপাড়ার প্রতারক অন্তরার বিচারের দাবিতে বিক্ষোভ

চাঁদাবাজ ও দখলবাজদের তথ্য দেয়ার আহ্বান অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলীর

রাণীশংকৈলে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত 

রাণীশংকৈলে ১৭ ও ২৬ শে মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা 

ঝিকরগাছার নাভারণ হাইওয়ে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ পালন

ভূরুঙ্গামারীতে ৩ কেজি গাজা সহ দম্পতি আটক 

নেই পাশে যার,সমাজ সেবা আছে তার,বাস্তবায়নে কাজ করছে সমাজসেবা -সীতাকুণ্ড ইউএনও রফিকুল