বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি, নি-হ-ত বেড়ে- ১০

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৮, ২০২৪ ৭:১১ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর : টানা বৃষ্টি না থাকায় শেরপুরে কমতে শুরু করেছে বন্যার পানি। তবে এখনও পানিবন্দি রয়েছেন প্রায় ৫০ গ্রামের মানুষ। অন্যদিকে পানি কমতে শুরু করায় ভেসে উঠছে ক্ষতির চিহ্ন। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির সংকট। চারদিনের বন্যায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ জনের।

পুলিশ ও স্থানীয়দের তথ্য মতে, গত চারদিনে বন্যার পানিতে ডুবে মারা গেছেন, নালিতাবাড়ী উপজেলার খলিশাকুড়া গ্রামের ইদ্রিস আলী (৬৬), অভয়পুর গ্রামের দুই ভাই হাতেম আলী (৩০) ও আলমগীর হোসেন (১৬), বাঘবেড় বালুরচর গ্রামের গৃহবধূ অমিজা খাতুন (৪৫), বাতকুচি গ্রামের বৃদ্ধা জহুরা খাতুন (৭০), নকলা উপজেলার জালালপুর চিকনা এলাকার উজ্জল মিয়া (৫০), গণপদ্দি গজারিয়া এলাকায় আব্দুর রাজ্জাক (৬০) ও নকলা উপজেলার টালকি ইউনিয়নের বড়পাগলা গ্রামের রফিকুল ইসলামের পাঁচ বছর বয়সী ছেলে রহিম। এছাড়াও ঝিনাইগাতিতে বন্যার পানিতে ভেসে এসেছে এক অজ্ঞাত নারীর মরদেহ।

জেলা কৃষি বিভাগের তথ্যমতে, পৌনে দুই লাখ কৃষকের প্রায় পঞ্চাশ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে এবারের বন্যায়। বন্যায় শেরপুরে ক্ষতির পরিমাণ ৫০০ কোটি টাকা। তিন হাজার মাছের ঘের ভেসে গিয়ে ক্ষতি হয়েছে প্রায় ত্রিশ কোটি টাকা। বন্যার কারণে জেলার ২৪২টি প্রাথমিক ও ৮৪টি মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র ঘোষণা দিয়েছে প্রশাসন।

এদিকে ঝিনাইগাতী উপজেলাতে পানি কমলেও, এখনও ঘরে পানি রয়েছে নকলা ও নালিতাবাড়ীতে উপজেলাতে। স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী, বিজিবি ও বিভিন্ন দফতর। তবে সব জায়গায় নৌকা না থাকায়, ত্রাণ সরবরাহে দেরি হচ্ছে।

শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাকিবুজ্জামান খান বলেন, জেলার ভোগাই, চেল্লাখালী, মহারশি ও সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে, পুরাতন ব্রহ্মপুত্র, মৃগী ও দশানী নদীর পানি কিছুটা বৃদ্ধি পেলেও বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজার পৌর শাখার আওয়ামী মৎসজীবি লীগের সাধারণ সম্পাদক এম শাহাবুদ্দিন জনি গ্রেফতার 

তরুণ্যের জয়যাত্রা সমাবেশ সফল করতে কালিয়ায় যুবলীগের প্রস্তুতি সভা

বাগমারায় খাসপুকুর দখল নিয়ে সংঘর্ষ;আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

দেবহাটা পূজা উদযাপন পরিষদের নেতৃবন্দের সাথে স্থানীয় বিএনপি’র মতবিনিময়

রাণীনগরে মাদক কারবারীসহ ১০জন গ্রেপ্তার

তিস্তার ধূ-ধূ বালুচরে রবিশস্য চাষে কৃষকের রঙিন স্বপ্ন

ভূরুঙ্গামারীতে নদীতে গোসল করতে গিয়ে লাশ হয়ে ফিরলো সিয়াম

মাহে রমজানে গঙ্গাচড়া কেন্দ্রীয় বাজার মসজিদের আয়োজনে দোয়া ও ইফতার অনুষ্ঠিত 

বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুরে রেষ্টহাউজের শুভ উদ্বোধন

ঈদগাঁও উপজেলা তাঁতীলীগের জরুরী সভা অনুষ্ঠিত