বাংলাদেশ সকাল
শনিবার , ২৬ অক্টোবর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাইকগাছায় বিনামুল্যে চক্ষু চিকিৎসা পেল ৫শ দরিদ্র রোগী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৬, ২০২৪ ৮:১৪ অপরাহ্ণ

 

মোঃ ফিরোজ আহমেদ, পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া নবারুন মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ৫শ মানুষ রোগী পেলো বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা। শনিবার সকালে খড়িয়া আলোকিত সমাজের আয়োজনে এবং সাতক্ষিরা গ্রামিন চক্ষু হাসপাতালের সহায়তায় বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল।

চক্ষু ক্যাম্পে অংশ নেওয়া সব রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র,ওষুধ,চশমা বিতরণ করা হয়। এছাড়া চোখে ছানি পড়া ১০০ রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য বাছাই করেন গ্রামীন চক্ষু হাসপাতালের চিকিৎসক দল। সাতক্ষিরা গ্রামীন চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাঃ সুষ্মিতা মন্ডল তন্নী এমবিবিএস (আর ইউ), আরাফাত হোসেন, রাশিদুজ্জামান, তপন কুমার, জুই গোলদার, সালমা খাতুন, মহুয়া, নাহার, প্রিয়াঙ্কাসহ কর্মকর্তা-কর্মচারীদের ১২ জনের একটি মেডিকেল টিম বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পে সেবা প্রদান করেন।

খড়িয়া আলোকিত সমাজ এর সার্বিক সহযোগিতা করেন আবু হোসেন আবদার, হারুন অব রশীদ, কামাল হোসেন লাভলু, বিপ্লব সরকার,শফিকুল ইসলাম শফি, মুজাহিদ ইসলাম শাওন, হযরত আলী, বাদল সানা, ছামাদ গাজী, তৈয়েবুর, তানভীর, আকরাম, সুজন প্রমুখ।

চক্ষু সেবা নিতে আসা ওহাব আলী সানা (৮২) জানান, অনেক বছর আগে চোখে ছানি পড়েছে কিন্তু টাকার অভাবে অপারেশন করতে পারিনি। আজ আমাদের বাড়ি পাশে বিনা টাকায় ছানি অপারেশন করার জন্য ডাক্তার এসেছে শুনে এখানে এসেছি। অপারেশনের পর আমি আবার কুরআন পড়তে পারবো।

সরমিষ্ঠা বালা (৬৮) জানান, চোখে ছানি পড়ার কারনে ভালো দেখতে পাইনা। টাকার অভাবে এতোদিন অপারেশন করাতে পারিনী। বিনা টাকায় ছানি অপারেশন করতে পারবো আগে কখনো ভাবিনি।

সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল বলেন, লস্কর ইউনিয়নের খড়িয়া এলাকাসহ আসপাসের গ্রামের মানুষ দারিদ্র সিমার নিচে বাস করে। চোখের চিকিৎসা করানো তাদের জন্য অনেক ব্যায় বহুল। তাদের কথা চিন্তা করে খড়িয়া আলোকিত সমাজ এলাকার নিন্মবিত্য মানুষের জন্য বিনা মুল্যে চক্ষু সেবা ক্যাম্পের আয়োজন করেছে। এখানে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এবং ভবিষ্যতে এ ধরনের চিকিৎসা সেবা ক্যাম্প অব্যাহত রাখারও চেষ্টা করবো।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে দুর্নীতি প্রতিরোধ ঐক্য পরিষদের মানববন্ধন

কক্সবাজার সদরে পানিবন্দি এলাকায় অসহায় দের পাশে এড. সৈয়দ মোঃ রেজাউর রহমান

নড়াইলে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক আলোচনা

বাংলা নববর্ষকে রঙিন রূপে সাজিয়ে তোলার জন্য জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

শ্রীপুরে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা; ছাত্রলীগ নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

ফটিকছড়িতে পূজোর ফুল তুলতে গিয়ে নিখোঁজ হিন্দু কিশোরী

দাওয়াতে খায়র মুসলমানদের জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দেন : এড. বখতিয়ার

জগন্নাথপুরে ইনডেক্সধারী শিক্ষকদের আলাদা গণবিজ্ঞপ্তির দাবীতে স্মারকলিপি 

যশোরে ১২ বোতল বিদেশী মদসহ মাদককারবারী আটক

প্রবাসীদের কল্যাণে কাজ করছে সরকার : ঈদগাঁওতে যুগ্ম সচিব