বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০২৪ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে বড়দিন উপলক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত পুলিশ সুপারের মতবিনিময়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৯, ২০২৪ ৫:৪২ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর : শেরপুরে বড়দিন উপলক্ষ্যে জেলার সার্বিক আইন-শৃঙ্খলার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ) সকাল ১১ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়ে সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ২৫ ডিসেম্বর ‘বড়দিন-২০২৪’ উদযাপন শেরপুর জেলায় নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন করার লক্ষ্যে জেলা পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করা হয়। শেরপুর জেলার গির্জাসমূহের নিরাপত্তা জোরদার করা সহ বড়দিন উদযাপন কমিটির করণীয় বর্জনীয় সংক্রান্তে বিভিন্ন বিষয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দ আসন্ন ‘বড়দিন-২০২৪’ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন সম্পন্ন করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বিভিন্ন মতামত তুলে ধরেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আবদুল করিম, ডিডি এনএসআই জনাব মোঃ বশীর উদ্দিন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি জনাব কাকন রেজাসহ শেরপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন শেরপুর জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

তরুণ প্রজন্মকে নীতি-নৈতিকতা, মূল্যবোধ, দেশপ্রেমে সমৃদ্ধ ও সুশৃঙ্খল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে -না’গঞ্জ ডিসি

ভূরুঙ্গামারীতে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাত, ঘাতক পলাতক 

সন্তানকে না পেয়ে বাবাকে রাস্তায় মারধরের অভিযোগ

রাণীনগরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ উখিয়া উপজেলা কমিটির অনুমোদন; সভাপতি ছোটন, সা. সম্পাদক দেলোয়ার

রাণীশংকৈলে জেলা আ’লীগ সভাপতি সাদেক কুরাইশী স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

ট্রেনে ধাক্কা লেগে ঈশ্বরদীতে এক ব্যক্তির মৃত্যু 

কে সেরা কনটেস্ট ও কে হবে সেরা কনটেস্ট এর দুই ইভেন্টে বিজয়ী হয়েছে আমাদের টিম মানবিক পরিবার

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বাগমারা প্রেসক্লাবের নতুন সদস্যদের পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত