বাংলাদেশ সকাল
বুধবার , ২৯ জানুয়ারি ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে আওয়ামীলীগ নেতার নেতৃত্বে প্রাইমারী স্কুল শিক্ষিকাসহ পরিবারের উপর হামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৯, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ণ

 

মোঃ তরিকুল ইসলাম সুজন, ভ্র্যাম্যমান প্রতিনিধি যশোর :

যশোর রাজগঞ্জ রামনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মাঠে অবৈধভাবে বালি, খোয়া, ইট, মাটি রেখে ব্যবসা করছে আওয়ামীলিগ এর ২ নং ওয়ার্ড এর সভাপতি মোকসেদ মোড়ল ও তার ছেলে হারুন ও রহমান। বিষয়টি নিয়ে আপত্তি ও প্রতিবাদ করায় স্কুল সহকারী শিক্ষিকা মৌসুমি ইসলাম চালোহাটি ইউনিয়ন ২ নং ওয়ার্ড এর মেম্বার মৃত রজব আলীর ছেলে রবিউল ইসলাম ও আলীর ছেলে হাফিজুর রহমানকে হত্যার উদ্দেশ্যে ধারলো দেশী অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন আওয়ামীলীগের দুর্বৃত্তরা।

তাদের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে প্রথমে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃপক্ষ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আওয়ামীলীগ এর বিগত ১৭ বছর ধরে রামনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মাঠ জবর দখল করে ইট, বালী, খোয়া, মাটি রেখে ব্যবসা করছে ২ নং ওয়ার্ড আওয়ামীলিগের সভাপতি মোকসেদ মোড়ল। এই রোডে ট্রাক, টলি, পিকআপ দিয়ে চলাচলের কারনে হচ্ছে দেখেও তাদের ভয়ে কেউ মুখ খুলতো না।কেউ কথা বললে তাদেরকে মিথ্যা মামলা ও হামলার শিকার হতে হয়েছে ১৭ বছর।

এ বিষয়ে রাজাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু হেনা মিলন বলেন, ঘটনার বিষয়ে তিনি শোনার পরে পুলিশ ফোর্স পাঠিয়েছিলেন শিক্ষিকা মৌসুমি ইসলাম ও তাহার স্বামী রবিউল মেম্বার এর উদ্ধার ও দূস্কৃতীকারীদের ধরতে।

এ ঘটনায় এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে মোকসেদ এর বাড়ি ও মোটরসাইকেল ভাংচুর করতে গেলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং ঘটনাস্থল থেকে একটি টলি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন এবং ইনচার্জ আবু হেনা মিলন আরো জানান তাদের বিরুদ্ধে মামলা করলে বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করবেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে পুলিশের মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিলো আন্দোলনকারি শিক্ষার্থীরা

তাহিরপুরে ৬ষ্ঠ ডিজিটাল বাংলাদেশ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে

ছাত্র-জনতাকে গণহত্যার প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির অবস্থান কর্মসূচি

চট্টগ্রামে মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ 

সীতাকুণ্ডে ৬ ঘন্টার মধ্যে পৃথক দুই দূর্ঘটনায় দুইজন নিহত

সুষ্ঠু ও নির্বিঘ্নে পূজা উদযাপনে সহযোগিতার নির্দেশনা জেলা প্রশাসকের 

ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নবগঠিত কমিটির যাত্রা শুরু

ভূরুঙ্গামারীতে ট্রাক চাপায় রিক্সা চালকের মৃত্যু    

শেরপুরে হাসির বিনিময়ে ঈদ উপহার 

পাবনার চাটমোহরে আপত্তিকর অবস্থায় গৃহবধুর সঙ্গে এসআইকে আটক করে থানায় সোপর্দ