বাংলাদেশ সকাল
সোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সীতাকুণ্ডে ট্রাকের পিছনে মাইক্রোবাসের ধাক্কা; ঘটনাস্হলেই দুইজন নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৯:৪৭ অপরাহ্ণ

 

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড :

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছন থেকে মাইক্রোবাসে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লে ঘটনাস্হলেি দুই আরোহীর মৃত্যু ঘটেছে।

উক্ত ঘটনায় মাইক্রো আরোহী আরও তিনজন গুরুত্বর আহত হয়েছেন। দুর্ঘটনায় মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে যায়।

আজ সোমবার (০৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

সীতাকুণ্ডের বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মমিন দুর্ঘটনার নিশ্চিতয়া করে প্রতিনিধি কে বলেন, মাইক্রোবাস চালক সম্ভবত ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিল,একসময় সে নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা দিলে এই দূর্ঘটনার স্বীকার হয়ে ঘটনাস্হলেই দুইজন নিহত হন,আহত হন তিনজন।

নিহতরা হলেন,আনোয়ার হোসেন (৬২) ও রহিমা বেগম (৬০)। তাঁরা ঢাকার নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। এ দুর্ঘটনায় আহতাবস্থায় হাসপাতালে ভর্তি আছেন কাজী রিয়াদ (৩৪) এবং মাইক্রোবাসটির চালক,

তাৎক্ষণিকভাবে চালকের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ প্রতিনিধিকে আরো জানায়, ঢাকার নাজিরা বাজার থেকে ভাড়া করা মাইক্রোবাসে পরিবার ও আত্মীয়স্বজন নিয়ে কক্সবাজার যাচ্ছিলেন আনোয়ার হোসেন। মাইক্রোবাসটি মহাসড়কের ফৌজদারহাট এলাকা অতিক্রমকালে

দূর্ঘটনা পতিত হলে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আল মামুন প্রতিনিধি কে বলেন, মাইক্রোবাসচালক ঘুম চোখে গাড়ি চালানোর কারণে এ ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি আবদুল মমিন বলেন, দুর্ঘটনয় নিহতদের কে আইনী প্রকৃয়া শেষে আত্বীয়দের কাঝে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সীতাকুণ্ডে বন্ধ পাঁচ পাটকল মিল চালুসহ আট দফা দাবিতে মানববন্ধন 

ডিমলায় জাতীয় যুব দিবস ২০২৪ পালিত

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সিদ্বিরগঞ্জে আলী হোসেন কে খুন করে লাশ গুম করার হুমকী

হারানো বিজ্ঞপ্তি 

হারানো বিজ্ঞপ্তি 

নির্মম নির্যাতনে লিবিয়ায় মারা গেলেন মাদারীপুরের রাকিব; স্বপ্ন ছিলো ইটালী যাবে, পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনবে

কালিগঞ্জে ছাদ থেকে পা পিছলে পড়ে বৃদ্ধার মৃত্যু

শ্যামনগরে জেন্ডার সংবেদনশীল বাজেট বিষয়ে প্রশিক্ষণ 

বেনাপোলে ৩০ হাজার মার্কিন ডলারসহ বাংলাদেশি পাসপোর্টযাত্রী আটক  

ছাত্রজনতা নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই : মাওলানা আবুল কালাম আজাদ