বাংলাদেশ সকাল
শুক্রবার , ২১ মার্চ ২০২৫ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভূরুঙ্গামারীতে কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২১, ২০২৫ ৯:৪৫ অপরাহ্ণ

 

আবু সুফিয়ান পারভেজ (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম :

ভূরুঙ্গামারী উপজেলার মইদাম গ্রামে সুবিধাবঞ্চিত, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশন। ২১ মার্চ ২০২৫, শুক্রবার এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সংগঠনটি ৩০ জন সুবিধাভোগীর মাঝে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি মুড়ি, ১ কেজি ছোলা, ১ কেজি মসুর ডাল ও ২৫০ গ্রাম খেজুর বিতরণ করে।

ফাউন্ডেশনের ভূরুঙ্গামারী উপজেলার প্রতিনিধি জাহিদ হাসান নিলয় এর তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া বাংলাদেশ সকাল অনলাইন পত্রিকার সাংবাদিক স্বেচ্ছাসেবক মোঃ আবু সুফিয়ান পারভেজ, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন।

জাহিদ হাসান নিলয় বলেন, “আমাদের লক্ষ্য মানুষের মুখে হাসি ফোটানো। এই উদ্যোগ কেবল ঈদের জন্য নয়, বরং ভবিষ্যতেও অসহায়দের পাশে থাকার চেষ্টা করবো। সবাই মিলে সহযোগিতা করলে সমাজে কেউ অভুক্ত থাকবে না।”

প্রসঙ্গত, কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশন এর আগেও শীতবস্ত্র বিতরণ, গভীর নলকূপ ও টিউবওয়েল স্থাপন, বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করেছে।

এ ধরনের মানবিক কার্যক্রমে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিতরণ কার্যক্রম শেষ হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে ভোক্তা অধিকার ও সংরক্ষণ ২০০৯ আইনের অবহিতকরণ সেমিনার 

গুরুদাসপুরে ফ্রিতে জন্ম-মৃত্যু নিবন্ধন, মিলছে উপহার

জয়পুরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় একগুচ্ছ দিকনির্দেশনা

সুনামগঞ্জে বিএডিসির ৫০/৬০ লাখ টাকার মালামাল চুরি, চাকুরি হারানো মুক্তিযোদ্ধা কন্যার পূণ নিয়োগ

ঝিনাইদহে যুবলীগ নেতা নয়নকে হত্যা চেষ্টার আসামী আটকের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন 

শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন

বেনাপোলে ফেন্সিডিলসহ আটক ১

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নর্থইস্ট রিজিওন এর উদ্দ্যোগে পূর্ণমিলনী ও মতবিনিময় সভা 

চট্টগ্রামে আওয়ামী সমর্থিত কাউন্সিলরের পিএস শিবিরকর্মী সাজ্জাদ হোসেন আটক

সিআইএস এর যুব ও স্থানীয় স্টেকহোল্ডারদের জন্য দুর্যোগ প্রশমন বিষয়ক ড্রিলিং প্রশিক্ষণ